‘আমার সাথে দুর্বব্যহার করার সাহস কাউকে দেব না’, সিরিয়ালে ফিরতেই মুখ খুলল খুদে অভিনেতা অভিনব বিশ্বাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 10, 2026

‘আমার সাথে দুর্বব্যহার করার সাহস কাউকে দেব না’, সিরিয়ালে ফিরতেই মুখ খুলল খুদে অভিনেতা অভিনব বিশ্বাস



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : সম্প্রতি কিছুদিন আগেই ধারাবাহিকে মানসিক অত্যাচারে শেষমেশ হার মানল একরত্তি শিশু অভিনব বিশ্বাস। স্টার জলসার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন খুদে তারকা লাট্টু ওরফে অভিনব। পুরো ঘটনায় অভিযুক্ত ধারাবাহিকের নায়িকা তৃণা সাহা।


কয়েক দিন আগেই পরশুরাম ধারাবাহিকের শুটিং সেটে শিশুশিল্পী অভিনব বিশ্বাসকে মানসিক হেনস্থার অভিযোগ উঠেছিল ধারাবাহিকের নায়িকা তৃনা সাহার উপর। যার জেরে ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘লাট্ট’ ওরফে অভিনব।



কিন্তু পরশুরাম ধারাবাহিকে দর্শকদের মন জয় করে নিয়েছিল লাট্টু চরিত্র। বিশেষ করে বিগত কয়েকমাস তাকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। ফলত অভিনবর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই কারনেই লাট্টু কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা।


তবে শেষমেশ ধারাবাহিকে ফিরতেই নতুন প্রতিজ্ঞা করল ছোট্ট অভিনব। সম্প্রতি অভিনবের ফেসবুক পোস্ট প্রমাণ করল, সেটে ফিরলেও, মান-অভিমানের রেশ কাটেনি এখনও।


অভিনবের বেশ কিছু ছবি, সঙ্গে ক্যাপশনে লেখা, ‘মা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো শুটের সময় ছবিগুলো তুলেছে। এই প্রপোজ ডে-তে আমার নিজের কাছেই একটি প্রতিশ্রুতি আছে। আমি আর কাউকে এই সাহস দেব না যে, আমি ছোট বলে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। সে যেই হোক না কেন। সবাইকে ভ্যালেন্টাইন সপ্তাহের শুভেচ্ছা। অনেক সিলেবাস পড়া বাকি। বিদায়।’




অভিনবর পোস্টে বেশ স্পষ্ট ধারাবাহিকে ফিরলেও তাকে কেউ অপমান করলে আগের মত আর চুপ থাকবে না সে। নাম না উল্লেখ করলেও তার লখার তীর যে এখনও তৃনার দিকেই তা বেশ স্পষ্ট।

No comments:

Post a Comment

Post Top Ad