প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২ ফেব্রুয়ারি : এই মুহুর্তে গো-মাংস বিতর্কে সমালোচনার ঝড় সায়ক চক্রবর্তীকে ঘিরে। পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁ ‘অলিপাব’ খেতে গিয়ে ওয়েটারের সাথে বচসায় জড়িয়ে পড়েন সায়ক। অভিনেতাকে না জানিয়ে মটনের বদলে গো-মাংস দেওয়া হয়। এই নিয়ে অভিযোগ আনেন সায়ক।
একাধিক নেটিজেনদের দাবি সায়ক টাকার জন্য শুধুমাত্র একজন অসহায় ওয়েটারকে হেনস্তা করছে নিজের ব্লগের ভিউজ যাতে বাড়ে। আবার কেউ কেউ প্রশ্ন ছুঁড়ে দেন, সায়ক ব্রাহ্মণ হয়ে জেনে শুনে মুসলিম পাবে কেন গিয়েছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় সায়কের বিরুদ্ধে একের পর অভিযোগ এনেছেন সাধারন মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি তারকা মহলের অনেকেই।
সেইদিন ওই পাবে সায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কাছের বন্ধু সুকান্ত ও অনন্যা গুহ। ওইদিন ভিডিওতে তাদেরও প্রতিবাদ করতে দেখা যায়। এমনকি ওয়েটারের সাথে বচসায় তারাও নানা মন্তব্য করেন। তবে সোশ্যাল মিডিয়ায় সায়ককে নিয়ে ঝড় উঠতেই এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চান অনন্যা।
নেটিজেনদের দাবি, সুযোগ বুঝে এখন পালটি খেতে চাইছেন অনন্যা। এমনকি অনন্যা সাফ জানিয়েছেন বন্ধু সায়কের করা ভুলের কোন দায়ভার নাকি তিনি নিতে চান না। সম্প্রতি অনন্যা তার ফেসবুক পোস্টে লেখেন,
“যেটা ভুল সেটা ভুল এই নিয়ে সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেছি কিন্তু কোন ভিডিও বানাইনি। সুতরাং আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভালো থাকতে দিন। এইসবের মধ্যে আমাকে জড়াবেন না ফুটেজ খাওয়ার ব্যক্তি আমি নই এবং পলিটিক্স নিয়েও কিছু বুঝিনা। আমি ভিডিও তে মাত্র বলেছি যে আমাদের ভুল ডিস্ সার্ভ করা হয়েছে। সেটা চিকেনের জায়গায় পনির দিলেও একি কথা বলতাম। আমি কাউকে কারুর ধর্ম নিয়ে আক্রমণ জনক কোনো কথা বলিনি। কারো ভুলের জন্য আমি দায়ী নই। আমাকে এই বিতর্ক থেকে বিরতি দিন।”

No comments:
Post a Comment