নিজস্ব সংবাদদাতা, নদিয়া: দুই নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন নির্যাতন। শ্লীলতাহানি করে খুনের হুমকি, পলাতক অভিযুক্ত প্রতিবেশী। নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
সারমেয় দেওয়ার নাম করে নয় বছরের এক নাবালিকা ও তার বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকা ও তার বান্ধবী স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় ওই কন্যার প্রতিবেশী বিশ্বজিৎ হালদার ওরফে চৌম্বক নামে এক ব্যক্তি তাদের সারমেয় দেওয়ার জন্য ঘরে ডাকে। এরপরেই ওই দুই কন্যার সঙ্গে অবভ্য ব্যবহার এবং যৌন লালসা মেটানোর চেষ্টা করে।
নির্যাতিতা এক নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত বিশ্বজিৎ হালদার তাদের মেয়েকে এবং তার বান্ধবীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর সেখান থেকে তাদের মেয়ে এবং তার বান্ধবী কোনও রকমে ছুটে এসে বাড়িতে সমস্ত কিছু জানায়। এরপর নাবালিকার মা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। সেইসময় তিনি মেয়ের বাবাকে ডাকতে বাড়িতে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
এরপর শুক্রবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই নাবালিকার পরিবার। নাবালিকার দাবী, ওই ঘটনা ঘটানোর পর অভিযুক্ত তাদের হুমকিও দেয়। একথা বাইরে কাউকে জানালে স্কুলে আসার সময় দেখে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় তাদের। ঘটনায় রীতিমত আতঙ্কিত ওই দুই নাবালিকা ও তাদের পরিবার। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন তারা।
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক বিশ্বজিৎ হালদারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

No comments:
Post a Comment