আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন চিরদিনই তুমি যে আমারের ‘কিংকর’ ওরফে অভ্রজিত চক্রবর্তী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 24, 2026

আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন চিরদিনই তুমি যে আমারের ‘কিংকর’ ওরফে অভ্রজিত চক্রবর্তী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ মার্চ : গ্ল্যামার জগতে অভিনয়ের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের শারীরিক গঠন ও বাহ্যিক সৌন্দর্যটাও বেশ জরুরি। ক্যামেরার ফ্রেমে কাকে মানাবে, কাকে মানাবে না, এই বিচারেই অনেকসময় থেমে যায় সাধারন শিল্পীদের স্বপ্নের যাত্রা।


অভ্রজিত চক্রবর্তী, চিরদিনই তুমি যে আমারের দৌলতে বাংলার দর্শকের কাছে এই মুহুর্তে তিনি কিংকর নামেই পরিচিত। ধারাবাহিকে আর্য সিংহ রায়ের ছায়াসঙ্গী সে। তবে আচমকাই অভিনেতার পোস্টে চমকে উঠলেন নেটিজেনরা। ‘বিদায় নিলাম’ জানালেন অভিনেতা। তবে কি মিরা ম্যাডামের পর এবার কিংকরের বিদায়ের পালা। তারই ইঙ্গিত দিলেন অভিনেতা?



ফেসবুক পোস্টে অভ্রজিত লেখেন, ‘বিদায় নিলাম ক্ষণিকের জন্য। রোজ রোজ কি পোস্ট করলাম আর কি কমেন্ট এল এই নিয়ে সময় অনেকটাই চলে যাচ্ছে। সেই সময়টা পরিবারকে দেওয়ার মনস্থ করেছি।’ এবার সোশ্যাল মিডিয়া থেকে ক্ষণিকের জন্য বিদায় নিলেন অভ্রজিত।


অভ্রজিত যে পোস্ট করেছেন তাতে মোটামুটি স্পষ্ট তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে যে কাঁদা ছোড়াছুঁড়ি ঘটনা ঘটে চলেছে, তার প্রতিক্রিয়া স্বরূপ সোশ্যাল মিডিয়া ছাড়ছেন না বরং পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। তবে অভিনেতার এই সিদ্ধান্তে বেশ কষ্ট পেয়েছেন ভক্তরা।




অভ্রজিতের কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারেই মেনে নিতে পারছেন না কেউ। অভিনেতা প্রত্যেকদিন যে পোস্ট করতেন, তাতে তাঁর ভক্তরা অভ্যস্ত, আর তাই আগামী দিনেও যাতে অভ্রজিত আগের মতোই প্রত্যেকদিন পোস্ট করেন সেই অনুরোধই করেছেন ভক্তরা।

No comments:

Post a Comment

Post Top Ad