জীবনের অজানা লড়াই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 23, 2026

জীবনের অজানা লড়াই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ মার্চ : অভিনেত্রী ছাড়াও অন্বেষার আরও একটি পরিচয় আছে। ২০১৯-এ তিনি ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তাঁর জীবনের ছায়ায় তৈরি হয়েছিল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিকটি। ছোটপর্দার দর্শকের কাছে রাতারাতি খ্যাতি জুটেছিল তাঁর। তার পর তাঁর হাতে আর কাজ নেই! গুঞ্জন, এই সময় মানসিক দিক থেকেও কিঞ্চিৎ ভেঙে পড়েছিলেন। তবু হাল ছাড়েননি। এর পরেই মুকেশ ছাবড়ার পাশাপাশি তাঁর কাছে ডাক আসে স্টার জলসা থেকে। 


অলকানন্দা গুহর প্রযোজনায় একটি মিনি সিরিজ়ে অভিনয় করেছেন। ভৌতিক-রহস্যধর্মী এই সিরিজ়ে অন্বেষার সঙ্গে অলকানন্দাও অভিনয় করেছেন। পরিচালনায় মনোজিৎ।


পর্দায় অভিনেতা-অভিনেত্রীদের হাসিমুখে দেখা গেলেও আমরা অনেকেই হয়ত জানি না তাদের ব্যক্তিগত জীবনের কষ্টের কথা। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক কম্পাস–এর পরিচিত মুখ অন্বেষা রায় মুখোপাধ্যায়ও।



পর্দার সামনে হাসিমুখে কাজ করলেও ব্যক্তিগত জীবনের একের পর এক কঠিন অভিজ্ঞতা তাকে আরও কিছুটা শক্ত করেছে। অন্বেষার জীবনের প্রথম বড় ধাক্কা আসে যখন ছোটবেলায় মাকে হারান। কিডনি জনিত সমস্যায় চখের সামনে দেখতে হয়েছিল মায়ের মৃত্যু। ছোটবেলায় মাকে হারানোর যন্ত্রনা আজও বয়ে বেরাচ্ছেন অন্বেষা।


এরপরেই অভিনেত্রীর জীবনে আসে বড় ঝড়। যা তার গোটা জীবনকেই ওলটপালট করে দেয়। এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামীকে হারায় অন্বেষা। দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগেই স্বামীর সঙ্গে কথা হয়েছিল অন্বেষার। সেই মুহুর্ত আজও অভিনেত্রীর স্মৃতিতে দাগ কাটে।

No comments:

Post a Comment

Post Top Ad