ফের বিপদের মুখে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার পরিবার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 24, 2026

ফের বিপদের মুখে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার পরিবার



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ মার্চ : কিছুদিন আগেই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির আবহ ছিল। সদ্য আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা। মাসখানেক যেতে না যেতেই বড় সমস্যায় পড়লেন অভিনেত্রী। আচমকাই শর্মা পরিবারে বড় বিপর্যয়। একদিকে মা শিখা শর্মার কেমোথেরাপি চলছিল। এবার শোনা যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ঐশ্বর্য ও ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা। ঠিক কী হয়েছে তাঁর?



বাবা মায়ের স্বাস্থ্যের খবর দিতে মেয়ে ঐশ্বর্য জানান, অনেকদিন ধরেই তাঁর বাবার বুকে ব্যথা হচ্ছিল। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হওয়ার পরে জানা যায় প্রায় আশি শতাংশ হার্টের ব্লকেজ। এরপরই তড়িঘড়ি বসানো হয় স্টেন্ট। তবে হাসপাতালে বেশিদিন বিশ্রাম নিতে পারেননি বাবা উত্তম শর্মা। কারণ, এরই মধ্যে চলছে মায়েরও কেমোথেরাপি। ঐশ্বর্যা জানিয়েছেন যে, ঐশ্বর্যা বললেন, “মায়ের শরীরও ভাল যাচ্ছে না। এখন যে খুব বেশি কাজ করতে পারে, তেমন নয়। নিজেরটুকু কোনও মতে করে। তাই বাবাও তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইছিল। কারণ, মায়ের ওষুধের বিষয়টা বাবাই ভাল করে জানে। এ ছাড়া কাজেও ফিরতে হবে। তাই দু’দিন পরেই হাসপাতাল থেকে বাবাকে ছেড়ে দেন চিকিৎসকেরা।” তবে এখনও চিন্তা কাটেনি। কারণ, তাঁর বাবার বুকে এবং কোমরে ব্যথা হচ্ছে এখনও। তাই চিন্তায় রয়েছেন ঐশ্বর্য।




এখন ঐশ্বর্যই মা-বাবার পুরো দেখভাল করেন। তিনি চিকিৎসকের পাশাপাশি অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর। যদিও এখন মা-বাবার শারীরিক অবস্থার কারনে বেশ চিন্তায় রয়েছেন ঐশ্বর্য। মা শিখা শর্মার প্রথম থেকেই ক্যান্সার ছিল। পরে মেয়ে ঐন্দ্রিলারও ক্যান্সার ধরা পড়ে। কিন্তু দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে জিতে ফিরে আসার পর তৃতীয় ধাক্কাটা আর নিতে পারেননি ঐন্দ্রিলা। অবশেষে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ঐন্দ্রিলা। দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছিলেন তিনি, হয়ে উঠেছিলেন দর্শকদের প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন।

No comments:

Post a Comment

Post Top Ad