‘একসময় ফুটপাতে থাকতেন’, নিজের জীবনের কাহিনী বললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 24, 2026

‘একসময় ফুটপাতে থাকতেন’, নিজের জীবনের কাহিনী বললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ মার্চ : ১৭ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। অভিনেতা পরিচিতি পেয়েছিলেন কমেডি সিরিয়াল ‘রাজা-গজা’ ধারাবাহিকের হাত ধরে। যা বাংলার সিরিয়ালের পাতায় মাইলস্টোন রচনা করে যান।


অম্বরীশের আরও একটি চরিত্রের কথা না বললেই নয়, ‘খড়কুটো’র পটকা। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে তার অবদান প্রচুর। এই চরিত্রটি দর্শক আজীবন মনে রাখবেন।


ধারাবাহিক কিংবা সিনেমা সবেতেই পরিচিত মুখ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এত বছর অভিনয় জগতের সাথে যুক্ত থাকা সত্বেও নিজেকে কোনদিনই বড়সড় তারকার আসনে বসাতে চাননি। অভিনয় জীবন শুরু থিয়েটার থেকে। সেখান থেকেই প্রথম রাজা গজা ধারাবাহিকের বেছে নেওয়া হয় তাকে। এই ধারাবাহিকে অভিনয় করেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান অম্বরীশ।


তাও সত্বেও নিজেকে তারকা হিসাব্রে অযোগ্য কেন মনে করেন? অভিনেতার কথায়, “অযোগ্য নয় আবার যোগ্য নয়। ভগবানের আশির্বাদে ও দর্শকের ভালবাসায় আমি হয়ত পরিচিত মুখ।এতেই আমি খুশি। তারকা বা সেলিব্রিটি তকমাটা লাগানর মত দুঃসাহস আমার নেই। একজন সেলিব্রিটি সেই যাকে নিয়ে সমাজ সেলিব্রেট করে। সত্যজিৎ রায় বা উত্তম কুমার তারাও সেলিব্রিটি আর আমিও, সেটা কি সম্ভব।”


এতদিন ইন্ডাস্ট্রিতে থাকার পর অভিনেতার কখনও মনে হয়নি জীবনযাপনে বিলাসিতা করি? অম্বরীশ বলেন, “অযথা বিলাসিতার কি কোনও দরকার আছে? দর্শকের ভালবাসায় আমি এমনিতেই বিলাসবহুল জীবন কাটাচ্ছি। একসময় ফুটপাতে থাকতাম। মাত্র ৫ টাকা দিয়ে খাবার কিনে খেয়েছি। তাও ভাবতাম টাকাটা খরচ করে খাব কিনা। সেখান থেকে আজকে যে জায় গায় আছি সেটা তো রাজার হালে থাকা।”

No comments:

Post a Comment

Post Top Ad