ন্যাশনাল ডেস্ক, ১১ মার্চ ২০২৬: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডঃ ফারুক আবদুল্লাহর ওপর গুলি। এই হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। ফারুক আবদুল্লাহকে সুরক্ষা দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের মতে, তাঁর সাথে ছিলেন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বুধবার জম্মুতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওমর আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী।
ওমর আবদুল্লাহ জম্মুর গ্রেটার কৈলাশ এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই হামলা। বন্দুকধারীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তর নাম কমল সিং জামওয়াল। সুরক্ষাকর্মীরা তাকে কাবু করে হেফাজতে নিয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফারুক আবদুল্লাহ বুধবার (১১ মার্চ) জম্মুতে ছিলেন। তাঁর দলের কর্মী, যিনি একজন আইনজীবীও, তাঁর ছেলের বিয়েতে যোগ দিতে যান। প্রায় এক ঘন্টা ফারুক আবদুল্লাহ সেখানে ছিলেন। ফারুক আবদুল্লাহ যখনই ব্যাঙ্কোয়েট হল থেকে বেরিয়ে আসেন, তাঁর ওপর গুলি চালানো হয়। জানা গেছে যে, অভিযুক্ত ঝোপের আড়ালে লুকিয়ে ছিল।
আধিকারিকরা জানিয়েছেন, জম্মুতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় ফারুক আবদুল্লাহর গাড়ি লক্ষ্য করে এক বন্দুকধারী গুলি চালায়। আধিকারিকদের মতে, জেকেএনসি প্রধান এবং উপ-মুখ্যমন্ত্রী উভয়ই সুরক্ষিত রয়েছেন। তবে, সুরিন্দর চৌধুরী ছড়রার আঘাতে সামান্য আহত হন এবং তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং পরে গ্রেফতার করে। পিটিআই-এর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে। ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে।

No comments:
Post a Comment