প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২ মার্চ : টলিউড থেকে বলিউড, একসময় রুপে গুনে পর্দায় দাপুটে অভিনেত্রী ছিলেন মুনমুন সেন। বহু বছর পর্দার আড়ালে বর্ষীয়ান অভিনেত্রী। এবার কি তবে পাকাপাকিভাবে পর্দা থেকে বিদায় নিলেন অভিনেত্রী?
বয়স বাড়লেই মা অথবা মাতৃস্থানীয় চরিত্রে অভিনয় করতে হবে, এমন চর্চায় বিশ্বাসী নন বলে জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন।
বছর খানেক ধরে স্বল্পদৈর্ঘ্যের কিছু সিনেমায় কাজ করছেন সুচিত্রা সেনকন্যা। আনন্দবাজার লিখেছে, সেই ধারাবাহিকতায় আগামীতে তাকে পাওয়া যাবে প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘সহচরী’ সিনেমায়।
মুনমুন বলেন, “আমাদের বয়সী অভিনেত্রীদের উপযুক্ত চরিত্র বাংলা সিনেমায় কোথায়? আর আমাদের ভেবে সিনেমা তৈরিও হয় না। ফলে, ছোট ছোট সিনেমায় অভিনয় করে খুশি থাকতে হচ্ছে।”
এই প্রসঙ্গে অভিনেত্রীর বিশেষ আর্জি! মুনমুন সেন বলেন, ‘ফিরতেই হবে একদিন, তবে সেটা যেন শুধু ফেরার জন্য ফেরা না হয়।’ পর্দায় ফিরলেও অভিনেত্রী চরিত্রটিকে হতে হবে অর্থবহ, যা বয়স দিয়ে মাপা যাবে না।
মুনমুন আরও বলেন, ‘শর্মিলা, রাখি, মৌসুমী এখন মায়ের চরিত্রে অভিনয় করেছেন আমি কিন্তু সকলের মা হতে পারব না! কেবল রাইমা-রিয়ার মা হিসেবেই থাকতে চাই। রাইমা বা রিয়ার ছাড়া আমি আর কারোর মা কিংবা মাসির চরিত্রে অভিনয় করতে পারব না।’ তিনি আরো বলেন তার মধ্যেও তিনি সুযোগ পেলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে চান।
বিশেষ করে বেশ কয়েক বছর ধরে অভিনেতা মিঠুনকে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি পেয়েছে আগের তুলনায় বেশি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত ‘পুরাতন’, এই সিনেমা দিয়ে প্রায় ১৬ বছর পর বাংলা চলচ্চিত্রে ফিরেছেন তিনি। ‘আড়ি’ দিয়ে ফিরেছেন মৌসুমী চক্রবর্তী। এছাড়া আগামী মাসে রাখী গুলজারের ‘আমার বস’ নামের সিনেমা আসছে।

No comments:
Post a Comment