‘অনেকের তুলনায় কম ডাক পান’, বললেন পরশুরাম খ্যাত অভিনেত্রী তৃণা সাহা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 9, 2026

‘অনেকের তুলনায় কম ডাক পান’, বললেন পরশুরাম খ্যাত অভিনেত্রী তৃণা সাহা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ মার্চ : বড়পর্দা আর ছোটপর্দার শিল্পীদের নিয়ে বহুযুগ থেকে একটি ভেদাভেদ থেকে যায়। বাংলা সিরিয়ালের মাধ্যমে শিল্পীরা দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেলেও আজও ইন্ডাস্ট্রিতে ছোটপর্দাকে খুব ছোট করে দেখা হয়। কিন্তু কেন?


‘টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন যোগ্য সম্মান পায় না?’ এই মুহূর্তে স্টার জলসার পরশুরাম ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। তার ধারাবাহিক বাংলার টপার স্থানে রয়েছে। খোকাবাবু থেকে শুরু করে খড়কুটোড় মতো একাধিক জনপ্রিয় মেগা কাজ করেই পরিচিতি পেয়েছেন তৃণা।


ছোটপর্দার শিল্পীদের অসম্মান নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই সময় তৃণা জানান, “আমি শুধু ধারাবাহিক করেছি তা নয়। সিনেমা-সিরিজও করি। সবগুলোই অভিনয়ের মাধ্যম। তা হলে এমন ভেদাভেদ কেন? ধারাবাহিকগুলি ইন্ডাস্ট্রিতে প্রচুর আয় এনে দেয়। প্রচুর কর্মসংস্থান হয়। এমনকি কোভিডের সময় যখন ছবি বানানো বন্ধ হয়ে যায়, আমরা তখন বাড়ি থেকে সিরিয়ালের শুট করে গিয়েছি। মানুষকে বিনোদন দিয়েছি। ইন্ডাস্ট্রিরও তাতে লাভ হয়েছে। তার পরেও কেন আমরা প্রাপ্য সম্মান পাব না? ছোটপর্দার শিল্পী বলে আমাদের বাঁকা চোখে দেখা হবে? তা হলে টেলিভিশন উঠেই যাওয়া উচিত! যে কলাকুশলীরা ছবির কাজ করেন, তা ধারাবাহিকও করেন।  টেলিভিশনের শিল্পীরা এত খারাপ হলে তাঁরা আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিন।


‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। তৃণা অভিনীত ধারাবাহিক যে এই প্রথম শীর্ষস্থানে তা কিন্তু নয়, এর আগে খড়কুটো ধারাবাহিকেও পর্দায় ঝড় তুলেছিলেন তৃণা।


খড়কুটো ধারাবাহিকের পরেই তৃণার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে যায়। একের পর এক বড়পর্দা, ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে আজকাল তাকে সেভাবে দেখা যায় না বড়পর্দায়।


এই প্রসঙ্গে  এক সাক্ষাৎকারে তৃণা স্পষ্ট জবাব দেন বাংলা ছবিতে তিনি ডাক কম পাচ্ছেন তুলনায় তবে তার কোনও আফসোস নেই অথবা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক খারাপ হওয়ার ব্যাপার নেই।



No comments:

Post a Comment

Post Top Ad