প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ০৫ মার্চ ২০২৬, ১১:২৮:০১ : ইরান–আমেরিকা–ইজরায়েল যুদ্ধের উত্তেজনার মধ্যে একটি বড় গুজবকে সরাসরি খারিজ করে দিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্র ভারতের কোনও বন্দর বা নৌঘাঁটি ব্যবহার করছে না। এই দাবী সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।
এই গুজবের সূত্রপাত হয় আমেরিকার একটি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকার থেকে। সেখানে মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল Douglas Macgregor দাবি করেন, মধ্যপ্রাচ্যের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বহু নৌঘাঁটি ও বন্দর ধ্বংস হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্র নাকি এখন ভারতের বন্দরগুলোর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।
সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের সব ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। বন্দর সুবিধাও নষ্ট হয়েছে। তাই এখন আমাদের ভারত এবং ভারতের বন্দরগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে, যা মোটেই আদর্শ পরিস্থিতি নয়।”
এই দাবির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেক অ্যাকাউন্ট Ministry of External Affairs (India) সোশ্যাল মিডিয়া X-এ পোস্ট করে জানায়, “Fake News Alert! OAN-এ করা দাবি যে মার্কিন নৌবাহিনী ভারতের বন্দর ব্যবহার করছে—তা সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা। এমন ভিত্তিহীন ও বানানো মন্তব্য থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।”
ভারত বারবার জানিয়ে দিয়েছে যে ভারত এই সংঘাতে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। দেশ কোনও পক্ষকেই নিজের ভূমি, বন্দর বা আকাশসীমা সামরিক হামলার জন্য ব্যবহার করতে দিচ্ছে না। একই সঙ্গে ভারত বলেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ।
এই সংঘাতের প্রভাব ভারতের ওপরও পড়ছে। মধ্যপ্রাচ্যে থাকা প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর মধ্যেই খবর আসে যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena-কে ডুবিয়ে দিয়েছে। এতে অন্তত ৮০–৮৭ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জাহাজটি ভারতের নৌ মহড়া MILAN 2026 naval exercise-এ অংশ নিয়ে ফেরার পথে ছিল।
তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, এই হামলার সঙ্গে ভারতের কোনো বন্দর বা নৌঘাঁটির কোনো সম্পর্ক নেই।

No comments:
Post a Comment