‘এদের দেখতে পারলে ঠাটিয়ে একটা চড় মারুন’, সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা জিতু কমলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 7, 2026

‘এদের দেখতে পারলে ঠাটিয়ে একটা চড় মারুন’, সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা জিতু কমলের

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৭ মার্চ : অভিনেতা জিতু কমল সমাজ মাধ্যমে আগাগোড়াই ভীষণ একটিভ। বিভিন্ন ধরণের পোস্ট শেয়ার করে থাকেন আবার কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে নিজেই কলম ধরেন। তার লেখা পড়তে পছন্দ করেন তার ফ্যানস ফলোয়ার্সরা। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকে জিতুকে সবাই সোজা সাপ্টা ব্যক্তিত্বের মানুষ হিসাবে চিনে এসেছেন। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি তিনি। সেটা ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবন।


তিনি এমন একজন অভিনেতা যিনি তার বিরুদ্ধে করা সমালোচকদের মন্তব্য নিজের সমাজ মাধ্যম পাতায় শেয়ার করে থাকেন। তবে এবার জিতুর পোস্টে উঠে এলো একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়ও। নারীদের বিরুদ্ধে অন্যায়ে গর্জে উঠলেন অভিনেতা।


জিতু তার ফেসবুকে একটি একটি সাবান কোম্পানির বিজ্ঞাপনের পোস্টার শেয়ার করেন। বিজ্ঞাপনে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তাঁর মুখ জুড়ে পানের পিক। সেই পোস্টার শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন ছোটপর্দার আর্য সিংহ রায়।


জিতু লেখেন, “পোস্টারে মহিলা দেখে তার মুখে আঁকিবুঁকি কাটা, পানের পিক ফেলা,বুকের অংশটা ছিঁড়ে ফেলা। এ কিন্তু সন্দেহজনক রেপিস্ট। এই অংশের মানুষই বাচ্চাদের,তাদের কথা বলার অক্ষমতা বা লজ্জায় কিছু না বলার সুযোগ নিয়ে ধর্ষণের অভিমুখ তৈরি করে। এদের মন-মানসিকতা মহিলা-পোস্টার এর ওপরও মাঝে মাঝে এরা ছড়িয়ে দেয়। পোস্টার কথা বলবে না। সুতরাং দোষী সাব্যস্ত হওয়ার কোন অবকাশই নেই। এই ধরনের কার্যকলাপের সঙ্গে যাদের যুক্ত থাকতে দেখবেন, অবিলম্বে তাদের বিরুদ্ধাচারণ করুন। পারলে ঠাটিয়ে একটা চড় মারুন।



No comments:

Post a Comment

Post Top Ad