‘অপেক্ষা করো! কার্মা ঠিক ফিরে আসবেই’, কার উদ্দেশ্যে এরকম বার্তা সায়কের? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 7, 2026

‘অপেক্ষা করো! কার্মা ঠিক ফিরে আসবেই’, কার উদ্দেশ্যে এরকম বার্তা সায়কের?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৭ মার্চ : গো-মাংসের বিতর্কের পর সোশ্যাল মিডিয়া থেকে অদৃশ্য হয়ে যান অভিনেতা সায়ক চক্রবর্তী। নিজের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিতর্কে সমালোচিত হন অভিনেতা। আর তারপর থেকে একটু আড়ালেই রয়েছিলেন তিনি।


প্রতিদিনের জীবনের ছোট ছোট মুহূর্ত, হাসি, রাগ, অভিমান , সবই সায়ক তুলে ধরতেন ক্যামেরার সামনে। কিন্তু এমন এক বিতর্ক পড়লেন যে সব থামিয়ে দিয়েছিল সেই নিরবচ্ছিন্ন প্রবাহ। গোমাংস কাণ্ডের পর দীর্ঘ সময় ধরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী।


বাংলা টেলিভিশন জগতে এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। তিনি বরাবরই চর্চায় থাকেন। মাঝে গো-মাংস বিতর্কে জড়িয়ে নিজেকে সমাজ মাধ্যম থেকে দূরে রেখেছিলেন। সেই খারাপ সময়ে পাশে ছিল পরিবার।


যদিও সেই সময় সমালোচনার ঝড় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন সায়ক। ফের আবার পরিবারের সাথে ভ্লগ শুরু করেছেন তিনি। তবে মাঝেমধ্যেই তার কিছু মন্তব্য ভাইরাল হয়ে পড়ে সমাজ মাধ্যমের পাতায়।


সম্প্রতি সায়কের আরও একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের একটি প্রোজেক্ট ‘জয় বাবা লোকনাথ’ এর পুরনো ছবি শেয়ার করে সায়ক লেখেন, “মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করবে সেটা তাদের Karma ; কিন্তু তুমি তার বিপরীতে কেমন আচরণ করবে সেটা তোমার। কষ্ট পেলে অপেক্ষা করো Karma ঠিক ফিরে আসবে,আসবেই।”।


সায়কের এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। তবে অভিনেতার এই পোস্ট করা উদ্দেশ্যে তা স্পষ্ট নয়। খুব সম্ভবত সমালোচকদের উদ্দেশ্যেই সায়কের এই বার্তা।



    

No comments:

Post a Comment

Post Top Ad