কলকাতা: রবিবাসরীয় বিকেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর ঠিক পরের দিনই অর্থাৎ সোমবার (১৬ মার্চ) প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, একথা রবিবারেই জানিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন কাঁচরাপাড়ার দলীয় সভা থেকে একথা জানিয়েছিলেন তিনি। সেই মতোই এদিন আলীমুদ্দিন থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বামেদের। ১৯২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ও বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি।
বিমান বসু আগের দিনই বিমান বসু বলেছিলেন, 'জোট নিয়ে বোঝাপড়া করছি। আমরা বামপন্থার পুনরুত্থান করতে চাই তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূল-বিজেপি বিরোধী সব শক্তিকে এক জায়গায় করাই আমাদের লক্ষ্য।'
একনজরে প্রার্থী তালিকা -
যাদবপুর - বিকাশরঞ্জন ভট্টাচার্য
রাজারহাট-নিউটাউন- সপ্তর্ষি দেব
দমদম- ময়ূখ বিশ্বাস
কামারহাটি- মানস মুখোপাধ্যায়
কাকদ্বীপ- নারায়ণ দাস
বরানগর- সায়ন দ্বীপ মিত্র
সাতগাছিয়া - গৌতম পাল
বারুইপুর পূর্ব- স্বপন নস্কর
কসবা- দীপু দাস
বিষ্ণুপুর - শ্যামল দল
বেহালা পশ্চিম- নীহার ভক্ত
সোনারপুর উত্তর- মোনালিসা সিনহা
বেলেঘাটা- পারমিতা রায়
মহেশতলা- সায়ন বন্দ্যোপাধ্যায়
উত্তরপাড়া- মীনাক্ষী মুখোপাধ্যায়
উত্তর দমদম- দীপ্সিতা ধর
কলকাতা বন্দর - ফয়াজ খান
চৌরঙ্গী - সঞ্জয় বসু
বালি- শঙ্কর মৈত্র
সাঁকরাইল- সমীর মালিক
পাঁচলায়- ফরিদ মোল্লা
উলুবেরিয়া উত্তর- অশোক দলুই
উলুবেরিয়া দক্ষিণ- আমিরুল ইসলাম খান
আমতা- জসিমুদ্দিন মল্লিক
বেলেঘাটা - পারমিতা রায়
শ্রীরামপুর- নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর- দেবাশীষ চট্টোপাধ্যায়
চন্দননগর- মনীষ পন্ডা
আরামবাগ- বীথিকা পন্ডিত
হরিপাল- সৌমেন মুখোপাধ্যায়
চন্ডীপুর- রীতা দাস
পটাশপুর- সৈকত গিরি
কাঁথি উত্তর- সুতনু মাইতি
কাঁথি দক্ষিণ- তেহরান হুসেন
রামনগর- অশোক কুমার মাইতি
পিংলা- অশোক সেন
রানিবাঁধ - দেবলীনা হেমব্রম
বনগাঁ উত্তর- পীযূষ সাহা
গাইঘাটা- সজল বিশ্বাস
ব্যারাকপুর - সুমন ব্যানার্জি
খড়দহ- দেবজ্যোতি দাস
সুতি- হাসানুজ্জামান
ফারাক্কা- মুজাফ্ফর হোসেন
ডোমকল- মুস্তাফিজুর রহমান
ঝাড়গ্রাম- অর্জুন মাহাতো
দাঁতন- শ্যামল কান্তি দাস পট্টনায়ক
কেশিয়ারি- মলিনা মুর্মু
ঘাটাল- শান্তিনাথ সাতিক
ডেবরা- সুমিত অধিকারী
নারায়ণগড়- তাপস সিনহা
খড়গপুর সদর- মধুসূদন রায়
রাজগঞ্জ- হরেন্দ্র রায়
শিলিগুড়ি - শরদিন্দু চক্রবর্তী
ইংরেজবাজার - অম্বর মিত্র
কালিগঞ্জ- তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন
পানিহাটি- কলতান দাসগুপ্ত
চুঁচুড়া- সুনীল সাহা
বলাগড়- বিকাশ গোলদার
পান্ডুয়া- আমজাদ হোসেন
নৈহাটি- দীপক চট্টোপাধ্যায় (ফরোয়ার্ড ব্লক)
রামপুরহাট - সঞ্জীব মল্লিক
সাঁইথিয়া- দেবু চুনকালি
নানুর- শ্যামলী প্রধান
সাউড়ি- মতিউর রহমান
পটাশপুর- সৈকত গিরি
এদিন দীর্ঘ প্রার্থী তালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা বলেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফের। সেই প্রার্থী তালিকা অবশ্যই দিন ঘোষণা করেননি তিনি। প্রার্থী তালিকা দেখে বোঝাই যাচ্ছে এপারেও বিভিন্ন বয়স, বিভিন্ন সংগঠনের মানুষকে টিকিট দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সংগঠন ও রাজনীতির মানুষদেরই প্রার্থী করা হয়েছে। পাশাপাশি প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যের মতো নাম।

No comments:
Post a Comment