গ্যাসের আকাল, বাশবেড়িয়ায় মা ক্যান্টিন বন্ধের নোটিশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 13, 2026

গ্যাসের আকাল, বাশবেড়িয়ায় মা ক্যান্টিন বন্ধের নোটিশ


নিজস্ব সংবাদদাতা, হুগলি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে পড়েছে সাধারণের হেঁসেলে। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও গ্যাস নিয়ে দুর্ভোগের ছবি চোখে পড়ছে প্রায় সর্বত্র। রাজ্যের বিভিন্ন জেলায় মন্দিরে-মন্দিরে বন্ধ করে দেওয়া হয়েছে ভোগের প্রসাদ বিলি। গ্যাসের অভাবে কোথাও কোথাও মধ্যাহ্ন ভোজনের আয়োজনে সমস্যা দেখা দিয়েছে। একই দশা বাঁশবেড়িয়া পুরসভায় এলাকাতেও। গ্যাসের আকাল বন্ধ করা হল মা ক্যান্টিন। ঝুলিয়ে দেওয়া হল ক্যান্টিন বন্ধের নোটিশ। উল্লেখ্য, বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত দুটি মা ক্যান্টিনে প্রায় সাত শতাধিক মানুষ মাত্র ৫ টাকায় ডিম ভাত পেতেন। 


ক্যান্টিনের রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, দুই-তিন দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে আজ রান্না হয়েছে, তবে শনিবার কী হবে তা বলা মুশকিল। তিনি জানান, আজ সন্ধ্যা পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে ক্যান্টিন। খাবার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, 'ক্যান্টিন বন্ধ থাকলে ক্ষুধার্ত থাকতে হবে। নাহলে শুকনো খাবার, মুড়ি বা চিঁড়ে খেতে হবে।'


চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় বলেন, 'কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তুঘলকি নির্দেশে ব্যবস্থা ভেঙ্গে পরেছে। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে গ্যাস পাওয়া যায় এবং মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন।'


তিনি জানান, ক্যান্টিনগুলো খোলা রাখার চেষ্টা চলছে। গ্যাস ছাড়া আর কোনও খাদ্যের অভাব নেই।

No comments:

Post a Comment

Post Top Ad