‘বাংলা গান গেয়ে সংসার চালানো অসম্ভব’, মুখ খুললেন রূপঙ্কর বাগচী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 27, 2026

‘বাংলা গান গেয়ে সংসার চালানো অসম্ভব’, মুখ খুললেন রূপঙ্কর বাগচী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৭ মার্চ : রূপঙ্কর বাগচী একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রে অনেক গান গেয়েছেন। তিনি জাতিস্মর চলচ্চিত্রের "এ তুমি কেমন তুমি" গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।


আপামর বাঙ্গালীর কাছে অন্যতম জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। যিনি বাংলা গানকে জীবনের রসদ করে মুগ্ধ করেছে দর্শকমহলকে। এবার গায়ক নিজেই তুলে ধরলেন বাংলা গানের বর্তমান বাস্তবতা। বর্তমান যুগে বাংলা গান গেয়ে আর্থিক দিক থেকে সাফল্য পাওয়া খুব কঠিন এমনটাই মনে করেন রূপঙ্কর। গায়কের কথায়, ‘বেতারে আর বাংলা গান বাজে না। স্বাধীন বাংলা আধুনিক গান গেয়ে উপার্জনের রাস্তা প্রায় বন্ধ। বড় প্রযোজনা সংস্থার ছবিতে গান পেলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু নতুন বাংলা গান দিয়ে নিজেকে দাঁড় করানো খুব কঠিন।’


বর্তমান যুগে শুধু বাংলা গান গেয়ে রোজগার করা মোটেই সহজ বিষয় নয়। এক সময় বেতারে বাংলা গান বাজত ও বেশ কিছু রেকর্ডকারী সংস্থা শিল্পীদের পাশে থাকত। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা, বাংলা গান গাওয়াকে রুজিরুটির মাধ্যম বানানো বেশ কঠিন। ত্রিশ বছর সঙ্গীত জগতে কাটানোর পরে এমনই উপলব্ধি রূপঙ্কর বাগচীর। তবে নিজের ত্রিশ বছরের সফরে তিনি কৃতজ্ঞ দর্শক-শ্রোতা এবং সঙ্গীতমহলের সকলের কাছে।


গায়ক হবার প্রথমের দিনগুলো সম্পর্কে রূপঙ্কর বলেন, ‘আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। গান গেয়ে রোজগার না করলে খেতে পাব না, এই চিন্তাটাই মাথায় ছিল।’


তবে নতুন গান কি দর্শকের কাছে পরিচিতি পাচ্ছে না। এই প্রসঙ্গে রূপঙ্কর বলেন, ‘দোষ গায়কদের নয়। বরং তাঁদের প্রচারের কোনও মাধ্যম নেই বলেই গান পৌঁছচ্ছে না শ্রোতার কাছে। “আমাদের সময়ে রেকর্ড কোম্পানিগুলো প্রচারের দায়িত্ব নিত। এখন শিল্পীরা নিজেরাই কীভাবে নিজেদের প্রচার করবে?’

No comments:

Post a Comment

Post Top Ad