তিন বন্ধুর গল্প নিয়ে পর্দায় আসছে নীল-আদৃত-জন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 13, 2026

তিন বন্ধুর গল্প নিয়ে পর্দায় আসছে নীল-আদৃত-জন



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ মার্চ : বাংলা টেলিভিশনের তিন জনপ্রিয় নায়ক এবার একসঙ্গে জুটিতে। তিন বন্ধুর গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা নীল ভট্টাচার্য, অভিনেতা আদৃত রায় এবং অভিনেতা জন ভট্টাচার্য। তিনজনেই ভীষণ প্রিয় মুখ দর্শকের। রাহুলের চরিত্রে থাকছেন নীল, দেবের চরিত্রে আদৃত আর বর্মণের চরিত্রে দেখা যাবে জনকে।



রাহুল দেব বর্মন মানেই একটা জাদু, একটা নস্ট্যালজিয়া। সেই 'পঞ্চম' দার জনপ্রিয় আটটি গানকে থিম করে এবার বাংলা সিনেমায় ফিরছে মিউজিক্যাল রোম্যান্স। আশিস কুমার পরিচালিত নতুন ছবি 'ফিরে এসো অনুরাধা'-র হাত ধরে পর্দায় ফিরবে হারানো সময়ের সুর।



তবে এই তিন সুপারহিরো একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন না, দেখা যাবে বড়পর্দায়। রাহুল দেব বর্মণের গানকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে নতুন ছবি ‘ফিরে এসো অনুরাধা’। ছবির পরিচালনায় রয়েছেন আশিস কুমার। মুম্বাইয়ে তিনি একাধিক কাজ করলেও বাংলায় তার প্রথম পরিচলনা।


ছবির গল্প আবর্তিত হয়েছে রাহুল, দেব ও বর্মণ— এই তিন বন্ধুকে কেন্দ্র করে। তারা যেমন একই শহরে বড় হয়েছে, তেমনই তারা তিনজনেই আরডি বর্মনের অন্ধ ভক্ত। কিন্তু বন্ধুত্বের সমীকরণ বদলে যায় যখন তাদের জীবনে 'অনুরাধা' নামে একটি মেয়ের প্রবেশ ঘটে। তিন বন্ধুই অনুরাধার প্রেমে পড়ে যায়। অনুরাধা চরিত্রটি যেন আরডি-র গান থেকেই উঠে আসা এক মানবী। যে চরিত্রে রয়েছেন অঙ্গনা রায়।


পরিচালকের কথা অনুযায়ী এটি এমন একটি ছবি যা পুরনো দিনের কথা-গান কে ফিরিয়ে আনবে। ছবির নায়িকা চরিত্রে থাকবে অঙ্গনা রায়। তুমি আশে পাশে ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। গল্পে আলাদা মোড় নেবে যখন তিন বন্ধু একই মেয়ের প্রেমের পড়বে। এক বিশেষ চরিত্রে থাকবেন রাইমা সেনও।

No comments:

Post a Comment

Post Top Ad