একপ্রকার বাধ্য হয়েই ডিভোর্স হয়েছিল, প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শোলাঙ্কি রায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 10, 2026

একপ্রকার বাধ্য হয়েই ডিভোর্স হয়েছিল, প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শোলাঙ্কি রায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০  মার্চ : টলিউডে ঘর গড়ে আবার ঘর ভাঙ্গেও। এরকম অনেক উদাহরণ রয়েছেন টেলি পাড়ার অন্দরে। কারো  সম্পর্ক তিক্তটা তো কারো আবার মধুর বিচ্ছেদ। কেউ প্রকাশ্যে আনে আবার কেউ আনে না। তবে শিল্পীদের সম্পর্কে একসময় ভেঙে যায় নানা অজুহাতে অথবা মনোমালিন্যের জেরে।



বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায়। একাধিক সিরিয়াল, সিনেমা আবার ওয়েব সিরিজেও কাজ করেছেন। বর্তমানে স্টার জলসার একটি চলমান ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি।


ইচ্ছে নদী ধারাবাহিকের হাত ধরে প্রথমবার দর্শকমহলে পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী। সেই সময় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে তার জুটি ভীষণ চর্চায় ছিল এমনকি দর্শক তাদের রিয়েল লাইফ কাপল ভেবেছিলেন কিন্ত মন ভাঙ্গে শোলাঙ্কি যখন তার স্কুলজীবনের  বন্ধু শাক্যে বসুর সাথে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ে করে বেশ কিছুদিন বাইরে চলে যান অভিনেত্রী। স্বামীর কর্মসূত্রে বাইরে থাকেন তাই স্বামীর সাথে সুদূর বিদেশে। এরপর দীর্ঘদিন পর কলকাতায় একা ফিরে আসেন শোলাঙ্কি। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তবে তার জীবনে যে ঝড় বয়ে গেছে সেটা ইন্ডাস্ট্রির কেউ টের পাইনি।


সালটা ২০২৪, আচমকাই রটে যায় শোলাঙ্কি নাকি ডিভোর্সি। বিদেশের গড়ে ওঠা সংসারের মায়া কাটিয়ে নাকি চলে এসেছেন কলকাতায়। চারিদিকে একই প্রশ্নের উত্ত্রের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী। অবশেষে নিজেই এক সংবাদমাধ্যমে নিজেই স্বীকার করে নেন, “হ্যাঁ আমি ডিভোর্সি। ২০২৩ শাক্যের সাথে আইনি ডিভোর্স সম্পন্ন হয়েছে”।



তবে বিয়ের পর কলকাতায় ফিরে এসে কেউ সেই খবর আড়ালে রেখেছিলেন শোলাঙ্কি। আসলে অভিনেত্রী চাননি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক। ছোটবেলার বন্ধু শাক্যের সাথে ডিভোর্স নিয়ে শোলাঙ্কি বলেছিলেন,  “আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল, অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তাঁরা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক নয়। । শুধু পরিস্থিতির চাপে পড়ে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়েছে। বয়স অল্প ছিল। সেই কারণে ভুল করে বিয়ে করে ফেলেছিলেন। আবেগের বশে পা দিয়ে দিয়েছিলেন। ফলেই, সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি।”

No comments:

Post a Comment

Post Top Ad