‘যাকে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের’, ছেলে ঋদ্ধিকে নিয়ে কী বললেন রেশমি সেন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 12, 2026

‘যাকে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের’, ছেলে ঋদ্ধিকে নিয়ে কী বললেন রেশমি সেন



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১২  মার্চ :  বিনোদন জগতের চেনা মুখ অভিনেত্রী রেশমি সেন। একাধিক সিরিয়াল, সিনেমায় কাজ করেছেন তিনি। ক্যারিয়ার জীবনে একজন সফল অভিনেত্রী। স্বামী, ছেলে সকলেই অভিনয়ের সাথে জড়িত। পর্দার যেভাবে ছেলে মেয়েকে আগলে রাখতে দেখা যায়, বাস্তবে একেবারে পাকা গৃহিণী তিনি। টিভির পর্দায় বেশিরভাগ ক্ষেত্রে মায়ের চরিত্রে নজর কেড়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে প্রসিদ্ধ অভিনেতা কৌশিক সেনের স্ত্রীও তিনি। বিয়ের পর আচমকাই অভিনয় ছাড়তে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতার কথাই সকলের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী।


এক সময় থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও সিনেমা বা ধারাবাহিকে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সংসার, মাতৃত্ব, পারিবারিক দায়িত্ব সবটা সামলে গ্ল্যামার দুনিয়ায় কাজ করার সু্যোগ আর হয়ে ওঠেনি।


 

অভিনেতা কৌশিক সেনের সাথে বিয়ে হওয়ার পর থেকে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। বিবাহ-বিচ্ছেদের যুগে কৌশিক সেন আর রেশমি সেন একে অপরকে চোখে হারায়। তাদের দুজনের ধ্যান জ্ঞান হল ঋদ্ধি। ঋদ্ধিকে নিজের হাতে মানুষ করেছেন তিনি।


একসময় সোশ্যাল মিডিয়ায় ছেলে ঋদ্ধিকে নিয়ে মনের কথা উজাড় করে লেখেন অভিনেত্রী। রেশমি বলেন,  ‘যাকে শিরদাঁড়া সোজা করে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের শিরদাঁড়া, এর থেকে আনন্দ বাবা মা’র জীবনে আর কিছুই হতে পারেনা। শুধু মনে রাখিস হাত বাড়ালেই পাশে আমাদের পাবি।” এক সাক্ষাৎকারে রেশমি জানিয়েছিলেন, “ঋদ্ধি খুব ভালো মানুষ। লোকে ওকে পাকা বললেও খারাপ বলতে পারেনি।”



No comments:

Post a Comment

Post Top Ad