প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২ মার্চ : ছোট থেকে অভাবকে সঙ্গী করে নিয়েই বড় হয়েছেন, শুরুতে পথচলা খুব একটা সহজ ছিল না তবুও ইন্ডাস্ট্রি জগতে নিজেকে গড়েছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। ছোটবেলা থেকে বাবা সংসারের হাল ধরেননি বলে সমস্ত দায়িত্ব এসে পরে অভিনেতার মায়ের উপর।
সংসারের মৌলিক চাহিদা গুলো পূরণ করা কষ্টকর হয়ে উঠেছিল তখন। এমনকি স্কুলের ফি জমা দেওয়ার ক্ষেত্রেও হিমশিম খেতে হয়েছে অভিনেতার মাকে। সংসার চালানোর জন্য অভিনেতার মাকে গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তবুও হার মানেনি তার মা।
কষ্টকর জীবনযাপনের মাঝেও অভিনেতার কাছে তার মা-ই ছিল আলোর দিশা। তখন থেকেই মনে মনে স্থির করেন নিজের পরিচিতি গড়ে তোলার। থিয়েটার থেকে টেলিভিশন, তারপর সিনেমা, একের পর এক প্রতিকূলতা পেরিয়ে আজ ছোটপর্দা থেকে শুরু বড়পর্দা সবক্ষেত্রেই পরিচিত মুখ প্রান্তিক ব্যানার্জি।
অভিনেতা প্রান্তিক ব্যানার্জি, একসময় চুটিয়ে কাজ করেছেন বাংলা সিরিয়ালে। বেসিরভাগ ধারাবাহিকে তাকে খলচরিত্রেই দেখা যেত। বর্তমানে সিনেমা, ওয়েব সিরিজে কাজ করলেও বাংলা ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন।
বাংলা সিরিয়াল ‘মন ফাগুন’ ধারাবাহকিকে শেষবারের মতো কাজ করেছেন প্রান্তিক। বহু বছর হল তাকে আর ছোটপর্দায় দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটপর্দায় কাজ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেতা।
বাংলা সিরিয়ালে কাজ নিয়ে তিনি জানান, টেলিভিশনে কাজ করতে তেমন কোন পরিশ্রম লাগে না।’ তার এই বক্তব্য প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়।
.jpeg)
No comments:
Post a Comment