বীরভূম: নির্বাচনী আবহে বীরভূমে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল থেকে র্দণ্ডণ্ডোপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল।বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই তৃণমূলের জয় নিয়ে মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি জানান, বৃহস্পতিবার তাঁর দেওয়া বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুক্রবার তিনি স্পষ্ট করে বলেন, তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে। এতে কোনও লাভ হবে না।
তিনি বলেন, “বিজেপি যদি ২০০টি আসন পায়, তাহলে আমি আমার চুল, দাড়ি ও গোঁফ এক দিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরব।” পাশাপাশি তাঁর দাবী, সিপিএম এবারের নির্বাচনে একটিও আসন পাবে না এবং তারা শূন্যতেই থেমে যাবে। তাঁর কথায়, “রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েছে, তাই সবাই ভয়ে দূরে সরে পালাচ্ছে।"
এই মন্তব্যের পাশাপাশি তৃণমূলের ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর কণ্ঠে। অনুব্রত মণ্ডলের দাবী, প্রথম দফাতেই তৃণমূল বিপুল সংখ্যক আসন পাবে এবং মানুষের সমর্থন তাঁদের পক্ষেই রয়েছে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা তৃণমূলের পক্ষে ইতিবাচক ইঙ্গিত। তাঁর দাবী, তৃণমূল ২৪০ টা আসন পাবে এই নির্বাচনে। প্রথম দফাতেই ১৫০-১২০ টা আসন পাবে শাসক দল।
এদিন তিনি অভিযোগ করেন, তাঁর কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে ছড়ানো হয়েছে। সেই কারণেই এদিন তিনি সাংবাদিকদের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর এও দাবী, বিজেপি ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে এবারের নির্বাচনে।
প্রসঙ্গত, প্রথম দফার ভোটের পর বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। অনুব্রত মণ্ডলের এই চ্যালেঞ্জ রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

No comments:
Post a Comment