এক্সিট পোলের উচ্ছ্বাসে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর! বিজেপির বিরুদ্ধে নালিশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 30, 2026

এক্সিট পোলের উচ্ছ্বাসে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর! বিজেপির বিরুদ্ধে নালিশ


পূর্ব মেদিনীপুর: ভোট মিটতেই তাণ্ডব! তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর। অভিযোগের তির পদ্ম শিবিরের বিরুদ্ধে। পাল্টা ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বলল বিজেপি। ঘটনা পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে।


ভোট মিটতেই হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মীরা এসে দেখেষ দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের দাবী, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবী, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। অফিসের চেয়ার-টেবিল, ব্যানার-ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় তৃণমূল কর্মীদের। এই ঘটনায় হলদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। 


হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জ্যোতিপ্রসাদ দাস বলেন, “শেষ দফার ভোট শেষ হতেই বিভিন্ন এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। তারপরই রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। আমরা হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করুক।”


অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জোড়াফুল শিবিরের দাবী উড়িয়ে হলদিয়া মণ্ডল ৪-এর বিজেপি সভাপতি কার্তিক দাস বলেন, "নিজেদের দায় ও গোষ্ঠী সংঘর্ষের কারণেই ভাঙচুর হয়েছে। এর সঙ্গে বিজেপির কোনও ভূমিকা নেই।”


এদিকে অভিযোগ পেয়ে হলদিয়া থানার ওসি ঘটনাস্থলে যান ও দলীয় কার্যালয় পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad