বিজেপির অনুমতি নেওয়া জায়গায় তৃণমূলের পথসভা! বিক্ষোভ পদ্ম শিবিরের, ঘেরাও থানা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 19, 2026

বিজেপির অনুমতি নেওয়া জায়গায় তৃণমূলের পথসভা! বিক্ষোভ পদ্ম শিবিরের, ঘেরাও থানা


শিলিগুড়ি: বিজেপির অনুমতি নেওয়া জায়গায় পথসভা তৃণমূল কংগ্রেসের। এর পাশাপাশি পুলিশি মদতের অভিযোগ ঘিরে উত্তেজনা শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে। নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর এবং ফাঁসিদেওয়া থানার উপস্থিতিতে বিধাননগর তদন্ত কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ ক্ষুব্ধ বিজেপি কর্মীদের। 

 

সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত শিলিগুড়ি মহকুমার ভীমবারে বিজেপি প্রার্থী দুর্গা মুরমূল সমর্থনে পথসভা করার অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু যথাসময়ে কর্মসূচিস্থলে পৌঁছলে দেখা যায় সেখানে তৃণমূল নেতৃত্ব সভা করছে, দাবী শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র তপন কুমার সিনহার। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশের মদতেই এই সাহস দেখিয়েছে তৃণমূল। ক্ষুব্ধ হয়ে বিধাননগর তদন্ত কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। প্রায় এক ঘন্টা এই বিক্ষোভ চলে। পরে নকশালবাড়ি সার্কেলের সিআই সৈকত ভদ্র আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। পাশাপাশি এই ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবীতে বিধান নগর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। 


এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কিষান মোর্চার সম্পাদক অরুণ ঘোষ বলেন, 'তৃণমূলের হার্মাদ বাহিনী কোনও অনুমতি না নিয়ে আমাদের অনুমতি নেওয়ার জায়গায় পথসভা করল। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। পুলিশ কি এই বিষয়টা জানত না যে আমাদের অনুমতি রয়েছে? সরকারি সমস্ত নিয়ম মেনেই আমরা অনুমতি নিয়েছি আর তৃণমূল কোন অনুমতি না নিয়েই আমাদের অনুমতি জায়গায় পথ সভা করল।'


তিনি আরও বলেন, 'আমি মনে করি এই ঘটনা পুলিশের ব্যর্থতা। যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি দাবী করছি। ইতিমধ্যে আমরা বিধাননগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। আমরা চাই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। তবে, তৃণমূল কংগ্রেস এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।

No comments:

Post a Comment

Post Top Ad