বুথের অদূরেই তাজা বোমা! ব্যাপক আতঙ্ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

বুথের অদূরেই তাজা বোমা! ব্যাপক আতঙ্ক


পূর্ব বর্ধমান: বুথের বাইরে তাজা বোমা।‌ বুথের অদূরেই উদ্ধার ছয়টি তাজা বোমা। ভোটের দিনেই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে ছয়টি তাজা বোমা। বুথ থেকে স্বল্প দূরেই একটি ফাঁকা জায়গায় লাইলনের একটি ব্যাগের মধ্যেই রয়েছে এই তাজা বোমাগুলো। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাগের মধ্যে রয়েছে ছয়টি তাজা বোমা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। যেখানে বোমা রয়েছে সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে, তাঁদের দল এসে এই বোমা উদ্ধার করবেন। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেননি। তবে প্রশ্ন উঠছে কীভাবে ভোটের দিন বুথ সংলগ্ন জায়গায় বোমা পাওয়া গেল? কি কারণে রাখা হয়েছিল এই বোমা ? 


পুলিশ জানিয়েছে, কে বা কারা এই বোমা রেখেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্যাপক উত্তেজনাও রয়েছে এলাকায়। ভোটের দিন বুথের এত কাছাকাছি বোমা কীভাবে এল, কারা বা কী উদ্দেশ্যে এগুলি রেখেছিল-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই এলাকাবাসীর নজরে আসে সন্দেহজনক একটি ব্যাগ। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।


ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad