ছোট্ট দুয়া এবারে 'দিদি'! দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, সমাজমাধ্যমে পোস্ট তারকা দম্পতির - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 19, 2026

ছোট্ট দুয়া এবারে 'দিদি'! দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, সমাজমাধ্যমে পোস্ট তারকা দম্পতির


বিনোদন ডেস্ক, ১৯ এপ্রিল ২০২৬: রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি। রবির সকালে এই দীপিকা-রণবীর নিজেই এই সুখবর দিয়েছেন সমাজমাধ্যমে। বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন আবারও বাবা-মা হতে চলেছেন। তারকা দম্পতি জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন এবং তাঁর মেয়ে দুয়ার একটি ভাই বা বোন হতে চলেছে। এই খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দীপিকা-রণবীরের ভক্তরা। কমেন্ট সেকশনে অনেকেই তাঁদের অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল দীপিকা ও রণবীরকে কেন বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে না! এর উত্তর এবারে স্পষ্ট হল। উল্লেখ্য দেড় বছর আগে প্রথম সন্তান এসেছে দীপিকা-রণবীরের ঘরে। 


১৯শে এপ্রিলের সকালটা দীপিকা-রণবীরের ভক্তদের জন্য এক বড় চমক নিয়ে শুরু হয়। এদিন সকাল-সকাল দীপিকা পাডুকোন এবং রণবীর সিং ঘোষণা করেন যে, তাঁরা দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন। এদিন ইনস্টাগ্রামে দীপিকা তাঁর মেয়ে দুয়ার একটি ছবি পোস্ট করেন, তাঁর হাতে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি টেস্ট কিট এবং সেটায় ফলাফল দেখাচ্ছে পজিটিভ।



ভক্ত-সহ ইন্ডাস্ট্রির সহকর্মীদের অভিনন্দন বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। অনেকেই এক ধাপ এগিয়ে অনুমান করেছেন যে তাঁর পুত্রসন্তান হতে চলেছে। কেউ লিখেছেন, 'দুয়া এখন দিদি হওয়ার প্রস্তুতিতে'। 


উল্লেখ্য, ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের কোল আলো করে আসে তাঁদের মেয়ে দুয়া। ২০২৫ সালের অক্টোবরে দীপাবলিতে তাঁদের মেয়ের লাল ঐতিহ্যবাহী পোশাক পরা ছবি শেয়ার করেছিলেন তারকা দম্পতি।

No comments:

Post a Comment

Post Top Ad