বিনোদন ডেস্ক, ২৪ এপ্রিল ২০২৬: বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অত্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক হল 'শুধু তোমারি জন্য'। ধারাবাহিকের কাহিনী এই মুহূর্তে চরম উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি ধারাবাহিকটি প্রোমোতে রাহুল, রাহি এবং তিতলির সম্পর্কের সমীকরণে দেখা দিয়েছে বড়সড় ভাঙন। একে একে সামনে আসতে শুরু করেছে দীর্ঘদিনের ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা মিথ্যেগুলো। বিশেষ করে তিতলিকে নিয়ে রাহুলের বিদেশে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দর্শকমহলকে রীতিমতো স্তম্ভিত করেছে।
রাহুল তিতলিকে ভালোবাসত, কিন্তু তিতলির প্রধান স্বপ্ন ছিল বিদেশে পাড়ি দেওয়া। অন্যদিকে, রাহি (তিতলির দিদি) সবসময়ই ভালোবেসেছে নিজের দেশকে। এরই মাঝে তিতলি বিয়ে ভেঙে দেওয়ায় রাহুলের সাথে বিয়ে হয় রাহির। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে রাহুল রাগে পাগল হয়ে তিতলির একটি ছবিতে আগুন ধরিয়ে দেয়। তিতলির সমস্ত স্মৃতি চিরতরে মুছে ফেলতেই তাঁর এই পদক্ষেপ। ঠিক তখনই রাহি সেখানে পৌঁছে তাঁকে আটকানোর চেষ্টা করে। রাহি বোঝাতে চায়, চাইলেই এভাবে সব সম্পর্ক শেষ করা যায় না। কিন্তু রাহুল তখন তিতলির ওপর এতটাই ক্ষুব্ধ যে, কোনও কথাই শুনতে নারাজ সে।
এমন সময় সেখানে হাজির হয় তিতলি। রাহুলকে নিজের ভালোবাসার কথা মনে করিয়ে দিতে চাইলে রাহুল মুখের ওপর তিতলিকে অপমান করে। তিতলিও কি আর দমে যাওয়ার পাত্রী! সে পাল্টা রাহুলকে মিথ্যাবাদী বলে দোষারোপ করতে থাকে। কিন্তু রাহি সেইসময় রাহুলের পক্ষ নেয়। রাহি জানায়, রাহুল কোনও মিথ্যে বলেনি, সে যে বিদেশে যাবে না এই সত্যিটা রাহি আগেই নিজের কানে শুনেছিল। এই কথা শুনে তিতলি রাহিকে দোষ দিয়ে বলে, রাহি-ই আসলে রাহুলকে নিজের করে পাওয়ার জন্যই এই সত্যিটা সবার কাছে লুকিয়ে রেখেছিল।
সবচেয়ে বড় চমক আসে তখন, যখন রাহুল নিজেগ রাহির ওপর রেগে যায়। রাহুল বিশ্বাসই করতে পারে না যে রাহি এত বড় একটা সত্যি এতদিন তাঁর কাছে গোপন রেখেছে। অত্যন্ত কষ্টের সঙ্গে রাহুল জানিয়ে দেয়, সে রাহিকে কোনও দিনও ক্ষমা করতে পারবে না।
এখন সবচেয়ে উপ্রশ্ন হল, ভালোবাসার এই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে কে? রাহুল কি রাহিকে শেষ পর্যন্ত ক্ষমা করতে পারবে? নাকি তিতলির চালেই সবটা তছনছ হয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্য চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।

No comments:
Post a Comment