‘আমি মা হতে চাই’, হঠাৎ কেন এই কথা বললেন নবনীতা দাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

‘আমি মা হতে চাই’, হঠাৎ কেন এই কথা বললেন নবনীতা দাস

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ এপ্রিল : জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বরাবরই টলিপাড়ায় চর্চায় থেকেছেন নবনীতা দাস। এই মুহুর্তে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়ে ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি বৈবাহিক জীবনের খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন মা হওয়ার সুপ্ত বাসনা।


সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে নবনীতা বলেন, ‘আমার মানসিকতা খুব পজিটিভ। বন্ধু-বান্ধবদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে যখন আলোচনা হয়, বয়সে ছোট হওয়া সত্ত্বেও আমি আমার অভিজ্ঞতার নিরিখে কথা বলি। একটা বাজে অভিজ্ঞতার জন্য আমি পুরো সিস্টেমটাকে দোষ দেব না।’



ভবিষ্যতে আবারও বিয়ের পিঁড়িতে বসা নিয়ে নবনীতার পরিকল্পনা একটু অন্যরকম। তবে জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ অভিনেত্রীর? নবনীতার কথায়, বর্তমানে কলকাতায় বা বাঙালি কালচারের মধ্যে থেকে আবারও বিয়ে করার তেমন একটা ইচ্ছে তাঁর নেই, আপতত কোনও সম্পর্কে নেই তিনি তাও স্পষ্ট করেন। নবনীতা বলেন, ‘বিয়েটা নিয়ে আলাদা করে কোনো প্ল্যান নেই। তবে যদি এমন কারোর সঙ্গে আমার চিন্তা-ভাবনা বা ইন্টারেস্ট মিলে যায়, তবে সে বাঙালি না হলেই মনে হয় বেশি ভালো হবে।’


আবেগপ্রবণ হয়ে নবনীতা বলেন, ‘আমি মা হতে চাই। কোনো ছোট বাচ্চাকে নিজের মনের মতো করে গড়ে তোলার আনন্দই আলাদা। যদি জীবন সেই সুযোগ দেয়, তবে আমি তা দু’হাতে গ্রহণ করব।’



নবনীতার স্পষ্ট উত্তরই পরিস্কার ইঙ্গিত দেয় যে তিনি অতীতকে আঁকড়ে ধরে বসে থাকতে চান না। বরং একজন স্বাধীনচেতা নারী হিসেবে তিনি নিজের জীবনকে নতুন ভাবে সাজাতে চাইছেন। শুধুমাত্র কারোর স্ত্রী হিসেবেই নয়, বরং মা হিসেবে সন্তানের সান্নিধ্যে জীবন কাটাতে চান।


No comments:

Post a Comment

Post Top Ad