প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে খাড়গের মন্তব্যে উত্তপ্ত রাজনীতি, ৫ দাবী জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে খাড়গের মন্তব্যে উত্তপ্ত রাজনীতি, ৫ দাবী জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি


ন্যাশনাল ডেস্ক, ২২ এপ্রিল ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। বিজেপি নেতারা প্রথমে খাড়গের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। এবারে এই বিষয়ে পাঁচটি দাবী জানিয়ে মঙ্গলবার রাতেই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারকে চিঠি লিখেছে বিজেপি। এর মধ্যে রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ধারা ১৭৫, ১৭১/১৭৪ এবং ৩৫৬(১)-এর অধীনে ব্যবস্থা নেওয়ার দাবী।


উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে চেন্নাইতে একটি সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এআইএডিএমকে এবং বিজেপির জোট নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রধানমন্ত্রী মোদীর ওপর তীব্র আক্রমণ করেন। এই সময় তিনি এমন একটি শব্দ ব্যবহার করেন যা রাজনৈতিক আঙিনায় আলোড়ন সৃষ্টি করে। খাড়গের এই বক্তব্যের পর বিজেপি নেতারা এটিকে প্রধানমন্ত্রী এবং দেশের ভোটারদের প্রতি অপমান বলে অভিহিত করেছেন। দলটি জানিয়েছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরণের ভাষা ব্যবহার করা কেবল ভুলই নয়, এটি গণতান্ত্রিক মূল্যবোধেরও পরিপন্থী। এই বিষয়ে এবার বিজেপি মুখ্য নির্বাচন কমিশনারকে পাঁচটি দাবী জানিয়ে চিঠি দিয়েছে।


বিজেপির পাঁচ দাবী-

বিজেপি খাড়গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই চিঠিটি সেই প্রসঙ্গেই লেখা হয়েছে। চিঠিতে বিজেপি জানিয়েছে যে, খাড়গের বক্তব্যটি অবিলম্বে আমলে নেওয়া উচিৎ কারণ এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মনে হচ্ছে।


মল্লিকার্জুন খাড়গেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বা তাঁর বক্তব্য প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হোক; অথবা আইন এবং নির্বাচন কমিশনের (ইসিআই) নির্দেশিকা অনুসারে তাঁর উপর যথাযথ প্রচার নিষেধাজ্ঞা বা অন্যান্য সংশোধনমূলক ব্যবস্থা আরোপ করা হোক।



প্রযোজ্য আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক এবং নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করা হোক, যার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ধারা ১৭৫, ১৭১/১৭৪, ৩৫৬(১)-এর অধীনে আসা অপরাধের তদন্ত সামিল থাকুক এবং তদন্তকালে প্রমাণিত অন্য কোনও বিধানের অধীনেও পদক্ষেপ করা হোক।


নির্বাচনী প্রচার সামগ্রীতে এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিতর্কিত বক্তব্যটির আরও প্রচার অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হোক। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বক্তব্যটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক।


নির্বাচনী প্রক্রিয়ার মর্যাদা রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিষয়ভিত্তিক নির্বাচনী প্রচারণা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আদেশও প্রদান করা হোক।


এদিকে, নির্বাচনের আবহে এই বিতর্কে আরও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। তামিলনাড়ুতে ২৩শে এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং খাড়গের এই মন্তব্য রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

No comments:

Post a Comment

Post Top Ad