‘জমানো টাকা সব শেষ’, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিক বন্ধ হতেই বড়সড় বিপদের মুখে সোমাশ্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

‘জমানো টাকা সব শেষ’, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিক বন্ধ হতেই বড়সড় বিপদের মুখে সোমাশ্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ এপ্রিল : রাহুলের মৃত্যুর পর আচমকাই বন্ধ হয়ে যায় ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটি। যেহেতু ধারাবাহিকের প্রযোজক ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, তাই খুব স্বাভাবিকভাবেই ধারাবাহিকটি বন্ধ যাওয়ার ফলে কাজ হারিয়ে বিপাকে পড়েন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী এবং টেকনিশিয়ান।



ধারাবাহিকে রাহুলের জেঠিমার চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী সোমাশ্রী চাকি। অন্যদের মতো এই মুহূর্তে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কিছু মাস আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। স্বামীর চিকিৎসা করতে সর্বস্বান্ত হয়ে গিয়েছেন অভিনেত্রী। এর মধ্যেই আবার মেয়ের বিয়ে তাই এই সময়ে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিপদে পড়েছেন সোমাশ্রী।


আনন্দবাজার ডট কমকে সোমাশ্রী বলেন, ‘এই বছর ডিসেম্বর মাসে মেয়ের বিয়ে। কী করব বুঝতে পারছি না। ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকেই শুধু অভিনয় করছিলাম। তাই এই মুহূর্তে কাজ নেই আমার। কাজ নিয়ে কথা চলছে কিন্তু বললেই তো আর কাজ পাওয়া যায় না। ফলে এখন ভীষণ চিন্তায় আছি।’


পরিস্থিতি আরও কঠিন হয়েছে কারণ তাঁর মেয়েও এই মুহূর্তে কর্মহীন। সোমাশ্রীর মেয়েও চাকরি করতেন কিন্তু এই মুহূর্তে তাঁর হাতেও চাকরি নেই। ফলে বিয়ের খরচা টানা তো দূরে থাক, এখন সংসারের দৈনন্দিন খরচ চালানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত কিছুর মধ্যেও অভিনেত্রীর একটাই আশা, সহকর্মীর মৃত্যুর ন্যায়বিচার হোক।



এই ধারাবাহিক ছাড়াও স্টার জলসার ‘চিরসখা’ সিরিয়ালটিও বন্ধ হয়ে গেছে। ফলে আরও অনেক শিল্পী এবং টেকনিশিয়ান সমস্যায় পড়েছেন। এই মুহুর্তে অনেকেরই কাজের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।


No comments:

Post a Comment

Post Top Ad