‘এত সমালচনা আমাকে নিয়ে’, কটাক্ষের যোগ্য জবাব দিলেন শ্বেতা ভট্টাচার্য - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 18, 2026

‘এত সমালচনা আমাকে নিয়ে’, কটাক্ষের যোগ্য জবাব দিলেন শ্বেতা ভট্টাচার্য




প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ এপ্রিল : টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্বেতা ভট্টাচার্য। প্রতিটা ধারাবাহিকে তার নিখুঁত অভিনয় থেকে শুরু করে মিষ্টি ব্যবহারের জন্য দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন তিনি। এমনকি ফের ছোটপর্দায় তার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শক।

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল শ্যামলী চরিত্রে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’-তে।



তবে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও অভিনেত্রীকে নতুন কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে না। শ্বেতার মতো ব্যস্ত অভিনেত্রীরা যেখানে একটার পর একটা কাজ করে যান সেখানে শ্বেতা ভট্টাচার্য কাজ পাচ্ছেন না? নাকি বিয়ের পর অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন ভক্তরা। ইন্ডাস্ট্রি জুড়ে অভিনেত্রীকে ঘিরে চলছে নানামুখী আলোচনা।


সমালোচনা একেবারেই পছন্দ নয় শ্বেতার। তাই প্রশ্নের জবাব দিতে জনসমক্ষে মুখ খুললেন অভিনেত্রী। শ্বেতা বলেন, ‘আপনাদের অনেক অনেকের প্রশ্ন যে আমি এতদিনে ছয় মাস হতে চলল মানে হয়ে গেছে বলা যেতে পারে আমি এখনো কাজ শুরু করিনি কেন? কাজ করছি না কেন? কেউ ভাবছে কাজ পাচ্ছি না কেউ ভাবছে আমরা হয়তো করছি না ইচ্ছাকৃত। আমি বলছি ক্লিয়ার করছি আপনাদের কাছে অনেক কাজ পাচ্ছি আমি। অলরেডি তিনটে কাজ ছেড়ে দিয়েছি। আমি নেক্সট যে কাজটা করতে চলেছি বা করবো সেটার জন্য আমি একটুখানি টাইম নিতে চাইছিলাম কারণ ব্যাক টু ব্যাক আমার কাজ চলছে।


আমাকে মানে বেছে নিতে হবে যে কোনটা করলে আমার জন্য বেস্ট হবে। যদিও মেগা সিরিয়ালে বেস্ট বেছে নেওয়া যায় না কারণ টিআরপি বেসিকের গল্প পাল্টাতে থাকে। তবুও যে গল্পটা আমার জন্য এপ্রোপ্রিয়েট হবে যেটা করলে আমার ভালো হবে কারণ এটা আমার ১০ নম্বর প্রজেক্ট হবে সেজন্য আমি একটুখানি চুজি হয়ে গেছি বিষয়টা। কিন্তু চুজি হয়ে গিয়ে আমি চুজ করে উঠতে পারছি না তাই আমার মনে হলো যে এই একটি মানুষ যার কাছে আমি আসলে হয়তো আমার প্রবলেমের একটু হলেও সলিউশন হবে।’


No comments:

Post a Comment

Post Top Ad