নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচনী প্রচার তো নয়, যেন কোনও বিজয় মিছিল। পায়ে হেঁটে এগিয়ে চলেছেন প্রার্থী আর পেছনে সাধারণ মানুষের ঢল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি শার্ট আর মুখোশ পরে ভোট প্রচারে অংশ নিতে দেখা যায় সাধাণ মানুষকে। এমনকি বিয়ের আসর থেকে বর এসে তৃণমূল প্রার্থীর মুখে মিষ্টি তুলে শুভেচ্ছা বিনিময় করেন। এমনই চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে দেখা গেল এই ভিন্ন ছবি। যুবকদের গায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা টি-শার্ট, মুখে তাঁর মুখোশ, আর হাতে দলীয় পতাকা। প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে জনসংযোগে নামেন প্রার্থী। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তবে রবিবারের এই পুরো কর্মসূচির মূল আকর্ষণ হয়ে ওঠে যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ছোট থেকে বড়, প্রায় সব বয়সের মানুষকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে প্রচারে অংশ নিতে দেখা যায়। এমনকি বিয়ের আসর থেকে বর এসে প্রার্থীকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
তৃণমূল প্রার্থীর দাবী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ, নিষ্ঠা ও উন্নয়নের বার্তা যুব সমাজের মনে গভীর প্রভাব ফেলেছে। তাই তাঁর প্রতি আবেগ থেকেই এমন দৃশ্য দেখা যাচ্ছে।
অন্যদিকে স্থানীয়দের কথায়, এই ধরণের অভিনব প্রচার ভোটের পরিবেশকে আরও উৎসবমুখর করে তুলেছে। রবিবারের এই জমজমাট প্রচার কার্যত মগরাহাট পশ্চিমে নির্বাচনী আবহকে এক নতুন মাত্রা দিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

No comments:
Post a Comment