'বিরোধীরা যদি আশীর্বাদ করে---', মেয়ে মধুপর্ণার জয় নিয়ে বিস্ফোরক মমতা ঠাকুর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

'বিরোধীরা যদি আশীর্বাদ করে---', মেয়ে মধুপর্ণার জয় নিয়ে বিস্ফোরক মমতা ঠাকুর


উত্তর ২৪ পরগনা: কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যের শুরু হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন সকাল সকাল ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ভোট দিয়েই মেয়ে মধুপর্ণা ঠাকুরের জয় নিয়ে আশা প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে তাঁর দাবী, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য এবারের সরকার গড়বেন।


বুধবার সকালে ঠাকুরনগর আরপি বিদ্যালয়ের ৪৩ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ মমতাবালা ঠাকুর। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতাবালা ঠাকুর। ভোট দানের পর বেরিয়ে এসে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। 


মমতাবালা ঠাকুর বলেন, "গণতন্ত্রের অধিকার প্রয়োগ করেছি। আমি গর্বিত।" তাঁর মেয়ে মধুপর্ণা ঠাকুর এবারে বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী। মেয়ের জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি। মমতাবালা ঠাকুর বলেন, "মধুপর্ণা বাগদার মেয়ে। দেড় বছরে বাগদার মানুষের যে ভালোবাসা ও পেয়েছে। সবাই বলে ও বাগদার মেয়ে। এমনকি এখানকার বিরোধী বিজেপিও বলছে, 'মধুপর্ণার আসনে কোনও গল্প হবে না'।" তাঁর কথায়, বিরোধীরা যদি আশীর্বাদ করে তৃণমূল তো অবশ্যই আছে। 


তাঁর দাবী, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে এবং আরও বেশি সংখ্যক আসন নিয়ে এবারে সরকার গঠন করবে।


উল্লেখ্য, আজ বুধবার সকালে রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টার আগেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, সেইসাথে নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad