গভীর খাদে পর্যটকবোঝাই গাড়ি! মৃত্যুর কোলে ৯, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর‌ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 18, 2026

গভীর খাদে পর্যটকবোঝাই গাড়ি! মৃত্যুর কোলে ৯, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর‌


ন্যাশনাল ডেস্ক, ১৮ এপ্রিল ২০২৬: রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পর্যটক বোঝাই গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার ভালপারাই পাহাড়ি এলাকায় ঘটেছে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা। কেরালা থেকে আসা পর্যটকবোঝাই একটি ভ্যান গভীর খাদে পড়ে যায়। ৯ জনের মৃত্যুর পাশাপাশি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। 


জানা গিয়েছে, ভ্যানটিতে ১৩ জন যাত্রী ছিলেন। সবাই কেরালার মালাপ্পুরম জেলার বাসিন্দা। তাঁরা ভালপারাই ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। ভালপারাই-পোলাচি পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়।


দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশের মতে, সাতজন মহিলা ও একজন পুরুষসহ আটজন ঘটনাস্থলেই মারা যান। আহত আরেকজন পরে পোলাচি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের খাদ থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কাজে হাত লাগায়। 



প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে কয়েকজন মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষক ছিলেন, যারা সফর শেষে বাড়ি ফিরছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্স হ্যান্ডেলে ‌লেখা হয়েছে, "তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দুর্ঘটনার কথা শুনে ব্যথিত। যাঁরা দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা।"


পুলিশ বর্তমানে দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

No comments:

Post a Comment

Post Top Ad