'কোনও শক্তিই আমাদের আটকাতে পারবে না', মহিলা সংরক্ষণ বিল নিয়ে কড়া বার্তা রাজনাথ সিংয়ের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 20, 2026

'কোনও শক্তিই আমাদের আটকাতে পারবে না', মহিলা সংরক্ষণ বিল নিয়ে কড়া বার্তা রাজনাথ সিংয়ের


ন্যাশনাল ডেস্ক, ২০ এপ্রিল ২০২৬: সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস ব্যর্থ হওয়া নিয়ে কংগ্রেস ও ডিএমকে-র তীব্র সমালোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার তিনি বলেছেন, সরকার এটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং "পৃথিবীর কোনও শক্তিই আমাদের তা করতে বাধা দিতে পারবে না।" তেনকাসি জেলায় ২৩শে এপ্রিল বিধানসভা নির্বাচন। সেখাঊ বাসুদেবনাল্লুর থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী অনন্তন আয়াসামির সমর্থনে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি দুর্নীতির অভিযোগে সেখানকার শাসক দল ডিএমকে-র তীব্র সমালোচনা করেন এবং নির্বাচনে দলটিকে "বিদায়" জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।


বিজেপির বরিষ্ঠ নেতা বলেন, "সংসদ, বিধানসভা এবং বিধান পরিষদে আমাদের মা ও বোনদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা সম্পর্কে সংসদে একটি বিল আনা হয়েছিল। ডিএমকে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলো এটিকে পাস হতে দেয়নি। এর পরেও, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পের ওপর ভিত্তি করে আশ্বাস দিতে চাই যে, আমরা অবশ্যই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদান করব এবং বিশ্বের কোনও শক্তিই আমাদের আটকাতে পারবে না।"


বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একটি বড় ধাক্কা খেয়েছে, কেননা সংসদ ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮১৬ করার উদ্দেশ্যে আনা সংবিধান সংশোধনী বিলটি শুক্রবার খারিজ হয়ে যায়। দুর্নীতির অভিযোগে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-কে নিশানা করে রাজনাথ সিং বলেন, তামিলনাড়ুর কিছু মন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে রয়েছেন এবং "টাসম্যাক (তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড) কেলেঙ্কারি" এর উদাহরণ যে, রাজ্যে দুর্নীতি কতটা "গভীরভাবে ছড়িয়ে রয়েছে। 


রাজ্যে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-কে সমর্থন জানিয়ে সিং বলেন, "ডিএমকে সরকার গরীবদের জীবন নিয়ে খেলছে। ডিএমকে সরকারের অধীনে দুর্নীতির অভিযোগ এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে, এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং শাসক দলকে বিদায় জানানোর।"


তামিলনাড়ুর মানুষ তাঁদের আস্থার জন্য পরিচিত এবং যে কেউ সনাতন ধর্মকে উপহাস করার চেষ্টা করবে, সে "জনগণের চোখে খর্ব হবে।" তিরুপ্পারানকুন্দ্রমের প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন যে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ডিএমকে সরকার ভক্তদের সেখানকার স্তম্ভে (দীপথুন) প্রদীপ জ্বালানোর অনুমতি দেয়নি। রাজনাথ সিং বলেন যে, 'এনডিএ ক্ষমতায় এলে প্রদীপ প্রজ্বলনের এই ঐতিহ্যকে জারি রাখার অনুমতি দেওয়া হবে এবং এটাই এনডিএ-র গ্যারেন্টি।'

No comments:

Post a Comment

Post Top Ad