২০ জুন পর্যন্ত বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল শাহের মন্ত্রক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 21, 2026

২০ জুন পর্যন্ত বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল শাহের মন্ত্রক


কলকাতা: আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বাংলায়। ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অক্টোবর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিল রাজ্য। ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


বাংলায় বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতি নজরে রেখেই এই সিদ্ধান্ত অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এই কথা জানিয়েও দেওয়া হয়েছে রাজ্যের নতুন সরকারকে।


স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার গত ১৬ মে তাদের চিঠি দিয়েছিল। তারা চেয়েছিল, আগামী অক্টোবর পর্যন্ত রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত ২০ জুন পর্যন্তই রাজ্যে ওই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি সিআইএসএফ, ৫০ কোম্পানি আইটিবিপি এবং ৫০ কোম্পানি এসএসবি মোতায়েন থাকবে।


উল্লেখ্য, নির্বাচনের আবহে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, ভোটগণনা মিটে যাওয়ার পরেও অন্তত ৬০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট পরবর্তী পরিস্থিতি কেমন হতে পারে, সম্ভবত তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর জুলাই পর্যন্ত থাকার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর। কিন্তু এবার শাহের মন্ত্রক জানিয়ে দিল, বাংলায় ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 


পাশাপাশি এই বাহিনী নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। জানানো হয়েছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় পরিবহন, থাকা-খাওয়ার উপযুক্ত ব্যবস্থা-সহ অন্যান্য সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক আয়োজন সম্পূর্ণ নিজেদের খরচে ও দায়িত্বে সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে।

No comments:

Post a Comment

Post Top Ad