হাওড়া স্টেশনে বুলডোজার অভিযান: বেআইনি দখল উচ্ছেদে বড় পদক্ষেপ, স্বস্তির পথে নিত্যযাত্রীরা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 17, 2026

হাওড়া স্টেশনে বুলডোজার অভিযান: বেআইনি দখল উচ্ছেদে বড় পদক্ষেপ, স্বস্তির পথে নিত্যযাত্রীরা


 দীর্ঘদিনের যানজট, ভিড় আর নিত্যদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেতে চলেছেন হাওড়া স্টেশনের অসংখ্য যাত্রী। স্টেশন চত্বর ও আশপাশের এলাকা বেআইনি দখলমুক্ত করতে এবার বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। বিশাল বাহিনী নিয়ে শুরু হল ব্যাপক উচ্ছেদ অভিযান। আর সেই অভিযানে স্টেশন চত্বরে নামানো হল বুলডোজার। একের পর এক ভেঙে ফেলা হল বেআইনি গুমটি, ঝুপড়ি ও দোকান।

দীর্ঘদিন ধরে স্টেশনে ঢোকার রাস্তার দু’ধার দখল করে বসেছিল অসংখ্য হকার ও অস্থায়ী দোকান। ফলে প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল। ট্রেন ধরতে এসে ভিড় ও জ্যামে আটকে পড়া ছিল নিত্যদিনের ঘটনা। বিশেষ করে অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।

এই সমস্যার সমাধানেই বড়সড় অভিযানে নামে রেল প্রশাসন। উচ্ছেদের আগে এলাকাজুড়ে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। যাত্রীদের দ্রুত স্টেশনে প্রবেশ বা বাস ধরার অনুরোধ জানানো হয় এবং প্রশাসনের কাজে বাধা না দেওয়ার আবেদন করা হয়।

এরপরই শুরু হয় বুলডোজার অভিযান। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় বহু বেআইনি দখল। প্রশাসনের এই কড়া পদক্ষেপে খুশি সাধারণ যাত্রীরা। তাঁদের আশা, এর ফলে স্টেশন চত্বর অনেকটাই ফাঁকা ও পরিষ্কার হবে, আর যাতায়াতে মিলবে বড় স্বস্তি।

No comments:

Post a Comment

Post Top Ad