সুপ্রিম কোর্টে যান, বিচার পাবেন — মমতাকে পরামর্শ ফারুক আবদুল্লার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 7, 2026

সুপ্রিম কোর্টে যান, বিচার পাবেন — মমতাকে পরামর্শ ফারুক আবদুল্লার


 জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ  পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যান, তাহলে সেখানে তিনি ন্যায়বিচার পেতে পারেন বলেই তাঁর আশা।


শ্রীনগরে দলের একটি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফারুক আবদুল্লা বলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, আরও অনেক বিরোধী নেতা ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন, “মমতা প্রশ্ন তুলছেন, অখিলেশ যাদবও প্রশ্ন তুলছেন। অনেকেই নির্বাচনের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। আমার আশা, বিষয়টি সুপ্রিম কোর্টে যাবে এবং আদালত সঠিক বিচার করবে।”


তবে এর আগে তিনি আবার বলেছিলেন, গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা। পশ্চিমবঙ্গ-সহ সাম্প্রতিক কয়েকটি রাজ্যের নির্বাচনের ফলাফলকে সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, নতুন সরকারগুলির উচিত মানুষের স্বার্থে কাজ করা।


এদিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে প্রশ্ন করা হলে ফারুক আবদুল্লা বলেন, এই জোট এখনও সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও সক্রিয় থাকবে। দলের বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, উন্নয়নমূলক কাজ এবং জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad