অভিষেকের ওপর হামলায় গ্ৰেফতার ৫ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 31, 2026

অভিষেকের ওপর হামলায় গ্ৰেফতার ৫

 


কলকাতা: সোনারপুরে গিয়ে আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওপর এঈ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ধৃতদের মধ্যে রয়েছেন তপন মাইতি এবং আকাশ, যাদের এই ঘটনা সম্পর্কিত একটি ভিডিওতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। পুলিশ তদন্ত জোরদার করেছে এবং পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।


দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক। সেখানেই প্রবল জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। সোনারপুরে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। চলে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি। এই সময় ছিঁড়ে যায় অভিষেকের সাদা জামা। প্রবল জলরোষের জেরে নিরাপত্তার স্বার্থে অভিষেককে হেটমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়।



শনিবার অভিষেক সোনারপুরে পৌঁছতেই শুরু হয় তুলকালাম। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার মাঝপথেই অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। প্রথমে চোর চোর স্লোগান। পরে তাঁকে উদ্দেশ্য করে ঢিল, ডিম, জুতো ছোঁড়া হয়। দেখানো হয় কালো পতাকা। টেনে হিঁচড়ে মারধর করা হয় তাঁকে। এর মধ্যে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক। পরবর্তীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অভিষেককে বাড়ির ভেতর থেকে বের করে আনা হয়। 


এই ঘটনায় উত্তপ্ত রাজনীতি। তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলার জন্য ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দায়ী করেছেন। তবে, বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এমনকি সোনারপুর থেকে আসার পর শনিবার রাতে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেককে। কিন্তু শহরের দুটো বড় বেসরকারি হাসপাতাল জানিয়ে দেয় তাঁকে ভর্তির প্রয়োজন নেই এবং বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মমতার অভিযোগ, বিজেপি হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করছে, অভিষেককে ভর্তি না নিতে। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মমতা


এরপর তিনি জানান বাড়িতেই চিকিৎসা হবে অভিষেকের। রাতেই তাঁকে কালীঘাটের বাড়িতে নিয়ে আসা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad