গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 26, 2026

গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

 


উত্তর ২৪ পরগনা: পুলিশের জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি ত্রাণ সামগ্রী লোপাট ও তথ্য প্রমাণ ধ্বংস করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়ি থেকে বহু সরকারি ত্রিপল উদ্ধার এবং বান্ডিল বান্ডিল নথি পোড়ানোর প্রমাণ আসে পুলিশের হাতে। তারপরেই গ্ৰেফতার করা হয় তাঁকে। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 


বাদুড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। চেয়ারম্যানের বাড়ির পাশেই পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার। অভিযোগ, কম্পিউটার সেন্টারের দরজার চাবি থাকত চেয়ারম্যানের কাছে। সেখান থেকেই প্রচুর টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশেই পার্টি অফিস এবং বাগান বাড়ি থেকে রবিবার রাতে ত্রিপল ও পোড়া নথি উদ্ধার হয় বলে খবর।


এলাকার লোকজনের অভিযোগ, পার্টি অফিস থেকে ভ্যানে করে বহু ত্রিপল, লাঠি অন্যত্র সরিয়ে নিয়ে যান দীপঙ্কর ভট্টাচার্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা। পার্টি অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রবিবার গভীর রাতের এই ঘটনা থানায় জানানো হলে বাদুড়িয়া থানার পুলিশ যায়। পুলিশকে দেখে পালিয়ে যান অভিযুক্তরা। এর পরে পুলিশ ওই পার্টি অফিস থেকে এবং পাশেই একটি নির্জন বাগানবাড়ি থেকে বিপুল সংখ্যক সরকারি ত্রিপল-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দীপঙ্কর ভট্টাচার্যের আরও একটি গোপন ডেরায় হানা দেন তদন্তকারীরা। সেখান থেকে নগদ ৮০ লক্ষ টাকা এবং আরও বেশ ক'য়েকটি বান্ডিল সরকারিভাবে দেওয়া ত্রিপল উদ্ধার হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে অন্য একটি আস্তানায় অভিযান চালিয়ে অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad