নবান্নে শুভেন্দু, 'গার্ড অফ অনার' মুখ্যমন্ত্রীকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

নবান্নে শুভেন্দু, 'গার্ড অফ অনার' মুখ্যমন্ত্রীকে


কলকাতা: নবান্নে পৌঁছলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখান তাঁকে দেওয়া হল 'গার্ড অফ অনার'। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ থেকেই নবান্নে কাজ শুরু করতে চলেছেন তিনি। এদিন নবান্নে পৌঁছলে, তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান আধিকারিকরা।


নবান্নে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য বিজেপি দফতরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শাঁখ বাজিয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করা হয় সেখানে। উপহার দেওয়া হয় একটি দুর্গা মূর্তি। তাঁর আগমন উপলক্ষে ফুল ও মালা দিয়ে সাজানো হয় গোটা চত্বর।


সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করতে চলেছে বাংলার নবনির্বাচিত সরকার। বিজেপি সরকারের দুই মন্ত্রী অগ্নিমিত্র পল ও দিলীপ ঘোষ সকাল ১১টা নাগাদ পৌঁছে যান নবান্নে। তাঁদের পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন মন্ত্রী নিশীথ প্রামাণিকও।


সোমবার থেকে শুরু প্রশাসক হিসেবে শুভেন্দু অধিকারীর নয়া ইনিংস। এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী চলে যান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে। সেখানেও তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। শমীক ভট্টাচার্যের সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি অফিসের দিকে রওনা হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সকালে মুখ্যমন্ত্রীকে দেখতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে।এদিন একগুচ্ছ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।


উল্লেখ্য, শনিবার ৯ মে রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামানিক।

No comments:

Post a Comment

Post Top Ad