'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডুউইচ রাজনীতি চলবে না': দিলীপ ঘোষ‌ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2026

'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডুউইচ রাজনীতি চলবে না': দিলীপ ঘোষ‌


কলকাতা: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডুউইচ রাজনীতি চলবে না', শপথ নিয়েই তীব্র আক্রমণে রাজ্যের নতুন মন্ত্রী দিলীপ ঘোষ‌। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ। পাশাপাশি তাঁর বার্তা, 'নতুন বাংলা গড়তে হবে।'


রবিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "শপথ গ্রহণ হয়েছে। ঢোকা হয়েছে খালি।‌ চার্জ যতক্ষণ না হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারব না। দফতর ভাগ হবে সব৷ আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন৷ দু-চারদিন লাগবে সময়।' তিনি বলেন, "প্রথম-দ্বিতীয় বলে কিছু নেই। সব কাজই করতে হবে এক সঙ্গে।"


বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-অতিবামেদেরও জোট বার্তা দিয়েছেন মমতার বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে নতুন মন্ত্রী বলেন, "বিরোধী দলগুলিকে উনি এতদিন জায়গা দিয়েছেন? কোনও সম্মান দিয়েছেন? বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন। তাঁদের মুখ দেখতেন না, কী কী বলেছেন।‌ আজকে ঠ্যালায় পড়ছেন, তাই গাছে উঠতে হচ্ছে।" 


তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডুউইচ রাজনীতি চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিয়েছেন, চুপ করে বসুন না। দু'দিন দেখুন না কী হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া তাঁদের খোঁজ-খবর নিন।"


বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শোভন দেব চট্টোপাধ্যায়। মমতার চেয়ার ছাড়া প্রসঙ্গে দিলীপ ঘোষের খোঁচা, "উপায় নেই তো ছাড়তে হবে। গণতন্ত্র, মানুষের রায়। উনি ড্রামা করেন একটু খবরে থাকার জন্য। তারপর লাইনে এসে যান।" 


ফিরহাদ হাকিমের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া প্রসঙ্গেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ‌। তাঁর কথায়, "ভাই সরকার ছেড়ে দিল, হোয়াটসঅ্যাপ গ্রুপের কী আছে। এ তো রোজ হয়, রোজ যায়৷" পাশাপাশি এদিন নতুন মন্ত্রী দিলীপ ঘোষের বার্তা, "নতুন বাংলা করতে হবে সবাইকে হাত লাগাতে হবে।"

No comments:

Post a Comment

Post Top Ad