ব্রিগেডে ঈদের নামাজ, কী বললেন মন্ত্রী দিলীপ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2026

ব্রিগেডে ঈদের নামাজ, কী বললেন মন্ত্রী দিলীপ?


কলকাতা: 'উৎসব পালন যে কেউ করতে পারেন। কিন্তু জনগণের অসুবিধা হয় এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়', এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকো পার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হয়ে ঈদ থেকে শুরু করে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে সুর চড়ান মন্ত্রী। উল্লেখ্য, ঈদ উপলক্ষে এবারে ব্রিগেডে নামাজ পাঠের আয়োজন করা হয়েছে। 


এদিন দিলীপ ঘোষ বলেন, "আমাদের দেশে সারা বছর উৎসব হতেই থাকে ভিন্ন ভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে। উৎসব পালন যে কেউ করতে পারেন। কিন্তু জনগণের অসুবিধা হয় এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়। কিছু সরকার দেখাচ্ছিল, তাঁদের জন্য অনেক কিছু করছে।"


তিনি বলেন, "আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, উদযাপনের জন্য জায়গার আবেদন যে কেউ পুলিশের কাছে করতে পারবেন এবং পুলিশই সিদ্ধান্ত নেবে কখন ও কোথায় তা অনুষ্ঠিত হবে। এই ঈদে ব্রিগেড গ্রাউন্ড বরাদ্দ করা হয়েছে, এটি একটি বড় জায়গা, সেখানেই উদযাপন করুন, কিন্তু রাস্তায় কোনও অনুষ্ঠানের চলবে না।”


ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক এফআইআর হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। আর এফআইআর হওয়াটাও উচিৎ। যেভাবে এখানে হিন্দু ধর্ম, দেশের সংবিধান, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর শব্দ প্রয়োগ করা হয়েছে, জনতার তরফে এর বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিৎ। সব সীমা পার হয়ে গিয়েছিল।‌"


অনুপ্রবেশ নিয়ে সরকারের কড়া অবস্থান ও হোল্ডিং সেন্টার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, "বিদেশিদের ডাকা হতো, সমস্ত সরকারি সুবিধা দেওয়া হতো, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্রও দেওয়া হতো। কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও বিদেশিকে কোনও সুবিধা দেওয়া হবে না বা থাকতে দেওয়া হবে না। কিছু করতেও হয়নি, শুধু সিদ্ধান্ত নিতেই সবাই জেনে গেছে, লাইন দিয়ে হাজার হাজার লোক বাংলাদেশ যেতে তৈরি হয়ে আছেন।"


তিনি আরও বলেন, "আমরা আশা করব, যারা এখানে অবৈধভাবে এসেছে তারা নিজেদের দেশে ফিরে যাবেন। ওখানে গিয়ে শান্তিতে থাকুন আমাদেরও শান্তিতে থাকতে দিন।" দিলীপ ঘোষ এও বলেন, যে সমস্ত সরকারি সুবিধা তাঁদের দেওয়া হচ্ছিল, সেটাও বন্ধ করা হবে।"


মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলাদেশিদের নাম, এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, অনেক বাংলাদেশি রয়েছেন, তারা নিজেরাই সংবাদমাধ্যমের সামনে বলছেন। সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা এনারা খেয়ে ফেলতেন। সব রিভিউ হবে, নতুন তালিকা তৈরি হবে।' 'তৃণমূলের তরফে অবৈধ বাংলাদেশিদের জন্য অবৈধ কাগজপত্র তৈরি করা হয়েছিল, সবাইকে এখন ফিরে যেতে হবে', স্পষ্ট বার্তা দিলীপের।

No comments:

Post a Comment

Post Top Ad