শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা শহর জুড়ে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2026

শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা শহর জুড়ে

 


শিলিগুড়ি: গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ। এই উপলক্ষে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন। এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা। 


নামাজ পাঠের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কিউআরটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে। 


এছাড়াও পুলিশ কমিশনার জানান, এদিন মাননীয় রাষ্ট্রপতির সিকিম সফর শেষে দিল্লী ফিরে যাওয়ার কথা রয়েছে। সেই কারণেও শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, "খুব সুন্দর ভাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পাঠ করেছেন।" পুলিশ কমিশনার বলেন, "ঈদ আমাদের ত্যাগের বার্তা দেয়।‌ জীবনে এই ত্যাগ কতটা জরুরি এবং আমরা যাতে এটা নিজের জীবনে পালন করতে পারি যথাযথ ভাবে সে চেষ্টা করি।" 


তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি নেই। পাশাপাশি এও জানিয়েছেন, রাস্তায় নামাজ পড়ার কোনও বিষয় নেই। প্রশাসনের তরফে যা বলা হয়েছে, সম্প্রদায়ের মানুষেরা তাতে সাড়া দিয়েছেন।


অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকারের তত্ত্বাবধানে ড্রোন উড়িয়ে গোটা হাশমিচক এলাকা পর্যবেক্ষণ করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad