'পুষ্পা ছুপেছে', জাহাঙ্গীরকে কটাক্ষ দিলীপ ঘোষের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

'পুষ্পা ছুপেছে', জাহাঙ্গীরকে কটাক্ষ দিলীপ ঘোষের


কলকাতা: 'পুষ্পা ছুপেছে', ফলতার জাহাঙ্গীরকে নিয়ে এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই উঠে আসে ফলতার জাহাঙ্গীর খান-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিসের প্রসঙ্গও।


মন্ত্রী বলেন “এটা তো বলেনি, পুষ্পা ছুপেগা নেহি, পুষ্পা ছুপেছে। এতদিন ধরে যে মানুষকে ভয় দেখাত, এখন সেই মানুষের ভয়ে পগারপার হয়ে গিয়েছে। রাজনীতিতে যে দাদাগিরি করে, হাতে আইন নিয়ে নেয়, তাদের সঙ্গে এমনই হয়। মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন। বহু পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, নেতা ঘর ছাড়া হয়ে আছেন। অথচ কেউ তাঁদের বাড়িতে একটা ঢিলও মারেননি। কারণ মানুষ শেষ কথা বলেন।'


সেইসঙ্গে তাঁর কটাক্ষ, এই দেওয়াল লিখন যদি আগে থেকে পড়তে পারতেন তৃণমূল নেতারা তাহলে এই দুর্দশা হতো না।"


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ নির্মাণের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'ঠিক আছে। যেখানে যেখানে অবৈধ নির্মাণ হয়েছে সেখানে নোটিশ যাওয়া উচিৎ।'

সেই সঙ্গে বেআইনি নির্মাণ নিয়ে দিলীপের প্রশ্ন, “পুরসভা কেন এত দিন কেন নোটিশ দেয়নি? 

হাজার হাজার নির্মাণ হয়েছে অবৈধ ভাবে। তার জন্য দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি যারা এনেছে তাদের ফল ভুগতে হবে। রাজ্যে হেরেছে, এবার কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে হারবে। সরকার আস্তে আস্তে সব তদন্ত করবে।"


উল্লেখ্য, আগামী ২১ শে মে ফলতায় পুনর্নির্বাচন। তার দু'দিন আগেই নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নিজেকে পুষ্পা মনে করা জাহাঙ্গীর শেষ পর্যন্ত ঝুঁকেছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি থেকে শুরু করে বাম দলগুলোও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। এমনকি তৃণমূল কংগ্রেসও জাহাঙ্গীরের সিদ্ধান্ত ব্যক্তিগত বলে তাঁর থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad