বুধেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 26, 2026

বুধেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

 


কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে ছিল অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মা ক্যান্টিন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে দ্রুত কনভার্টের কাজ করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'কাল বিকেলে ফর্ম প্রকাশিত হবে, সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিলআপ করতে হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাবেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার চলবে। স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় আনা হবে। আগামীকাল বিকেলে নবান্ন থেকে সকলের উপস্থিতিতে একটি ফর্ম পাবলিশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে। কাল সব বিস্তারিত বলব।'


তিনি বলেন, 'অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া কাল থেকেই শুরু হয়ে যাবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন ৩০০০ টাকা ঢুকবে।' শুভেন্দু অধিকারী বলেন, 'যতক্ষণ না ৩০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, লক্ষ্মীর ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে।' তার সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শুধুমাত্র ভারতীয়রাই এই সুবিধা পাবেন, অ-ভারতীয়রা এর সুযোগ পাবেন না।'


একই সঙ্গে মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানোর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। সপ্তাহে ২ দিন মাছ-ভাত পাওয়া যাবে। ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত। আপাতত ৪০০-র কাছাকাছি থাকছে মা ক্যান্টিনের সংখ্যা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


স্বাস্থ্য দপ্তর নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আয়ুষ দফতরকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করার কথা বলেছেন তিনি। এ বার থেকে আয়ুষ দফতর আলাদা করে কাজ করবে। তার সঙ্গেই তিনি এদিন জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করানোর কাজ শুরু হয়েছে। যতদিন না এই প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে।


উল্লেখ্য, ৩ জেলা নিয়ে কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে দেখা গেল বেনজির ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন তৃণমূলের বিধায়ক, সাংসদেরা। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক হয়।

No comments:

Post a Comment

Post Top Ad