প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় ১৩১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 8, 2026

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় ১৩১

 


কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এবারে ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার বেড়েছে মাধ্যমিকে পাসের হার। মেধাতালিকায় রয়েছে ১৩১ জন। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 


এবারে মোট ১৩১ জন প্রথম ১০-এ আছেন। উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগণা ১১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, পুরুলিয়া থেকে ৯, হুগলি থেকে ৯ জন, কোচবিহার থেকে ৭ জন, বীরভূম থেকে ৬ জন, মালদা থেকে ৫ জন, নদিয়া থেকে ৩, মুর্শিদাবাদ থেকে ৩, পূর্ব বর্ধমান থেকে ৫ জন, পশ্চিম বর্ধমান থেকে ১ ও জলপাইগুড়ি থেকে ১ জন রয়েছে এই তালিকায়।এছাড়াও মেধাতালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুরের ২৩, আলিপুরদুয়ারের ২, দক্ষিণ দিনাজপুর ৩, হাওড়ার ৪ জন। 


মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র, তার প্রাপ্ত নম্বর ৬৯৮। বীরভূমের সরোজিনী দেবীর স্মৃতি মন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায় দ্বিতীয় হয়েছে ৬৯৬ পেয়ে। মাধ্যমিকে তৃতীয় হয়েছে তিন জন; বাঁকুড়ার মৈনাক মণ্ডল, পূর্ব মেদিনীপুরের অঙ্কন কুমার জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা। তাদের প্রাপ্ত নাম্বার ৬৯৫।


মাধ্যমিকের পাশের হারে প্রথম কালিম্পং, ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, ৯৪.৮২ শতাংশ পাশের হার। তৃতীয় কলকাতা, পাশের হার ৯২.৩১ শতাংশ। চতুর্থ পশ্চিম মেদিনীপুর, এখানে পাশের হার ৯১.৪০ শতাংশ।


উল্লেখ্য, চলতি বছরের ২রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। ২,৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এবারে ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক দেয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।



No comments:

Post a Comment

Post Top Ad