দুর্নীতির নালিশ! হাসপাতাল সুপারের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক, কড়া বার্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 25, 2026

দুর্নীতির নালিশ! হাসপাতাল সুপারের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক, কড়া বার্তা


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এবার সরব হলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হবে এমনটাও হাসপাতাল সুপারকে জানিয়ে দিলেন হাবড়ার বিধায়ক। সোমবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দেন বিধায়ক। 


রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল পরিবর্তন করতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের জন্য অর্থ অনুমোদন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন। দীর্ঘদিন ধরে হাবড়া হাসপাতালে দ্বিতীয় একটি গেট বন্ধ ছিল ফলে বিপাকে পড়েছেন রোগী থেকে শুরু করে তাঁদের আত্মীয় পরিজনরা। এদিন বিধায়কের উপস্থিতিতে গেটটি খুলে দেওয়া হয়।


হাসপাতালে সুপারের ঘনিষ্ঠ ব্যক্তির অ্যাম্বুলেন্স অধিক টাকা নিয়ে ভাড়া দেওয়া এবং তাঁর আরও এক ঘনিষ্ঠ ব্যক্তির রোগীদের রক্ত সংগ্রহ করে দেওয়ার চক্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন বিজেপি বিধায়ক।অন্যদিকে হাসপাতালের দুই অস্থায়ী কর্মীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ থাকার কারণে তাঁদেরও আপাতত ছুটিতে পাঠানোর জন্য হাসপাতাল সুপারকে জানান বিধায়ক। 


রোগীর পরিষেবার সাথে কোনও রকম আপোস করা যাবে না। দীর্ঘদিন ধরে দালাল চক্র থেকে শুরু করে আয়া রাজের শিকার হয়েছেন রোগী থেকে বিভিন্ন রোগীর আত্মীয় পরিজনরা। সমস্ত কিছু অবিলম্বে বন্ধ করতে হবে সরকার পরিবর্তন হয়েছে আগের সরকার এখন আর নেই। মানুষের পরিষেবা দেওয়াই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই এর বিরুদ্ধেও তদন্ত হবে এমনটাই জানান বিধায়ক দেবদাস মণ্ডল।

No comments:

Post a Comment

Post Top Ad