দক্ষিণে দহন জ্বালা, স্বস্তি কবে? দেখুন হাওয়া অফিসের পূর্বাভাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 25, 2026

দক্ষিণে দহন জ্বালা, স্বস্তি কবে? দেখুন হাওয়া অফিসের পূর্বাভাস

 


কলকাতা: তীব্র তাপে পুড়ছে বাংলা। দহন জ্বালায় প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। কবে একটু আবহাওয়ার উন্নতি হবে! কবে একটু বৃষ্টি! সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের কয়েকটি জেলায় বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে পশ্চিমের কয়েকটি জেলায় খুব গরম ও আর্দ্র আবহাওয়া অবস্থার সৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে খবর, মে মাসের শেষ লগ্নে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


হাওয়া অফিসের খবর অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। গরমের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।


সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গরম থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বীরভূম-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দুই মেদিনীপুর পুরুলিয়া প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের মতে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এদিন আকাশ সকাল থেকেই থাকবে আংশিক মেঘলা। বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে দুই-এক পসলা বৃষ্টিও হতে পারে। তবে আপাতত স্বস্তির কোনও লক্ষণ নেই।


অন্যদিকে, উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

No comments:

Post a Comment

Post Top Ad