নিম্নচাপের চোখ রাঙানি, বাড়বে বৃষ্টি! ঝড়ের সতর্কতা একাধিক জেলায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2026

নিম্নচাপের চোখ রাঙানি, বাড়বে বৃষ্টি! ঝড়ের সতর্কতা একাধিক জেলায়


কলকাতা: অন্যবারের তুলনায় চলতি বছরে গরমে তেমন নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি রাজ্যবাসীকে। তাপমাত্রাও চলতি মাসের শুরুতে নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। বেশ কিছুদিন ধরেই ঝড়বৃষ্টির জন্য আবহাওয়া বেশ মনোরম। রবিবার ছুটির দিনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 


আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, রবিবার থেকে নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলে খবর। এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে। ১৩ মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 


দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এর প্রভাবেই মূলত এই বৃষ্টিপাত চলছে রাজ্যে। ১২ মে অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই।


কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে । সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। আপাতত কলকাতাতেও চলবে মেঘ-বৃষ্টির খেলা।


অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া পরিবর্তিত হচ্ছে না। ১০ ও ১১ মে উত্তরের উপরের ৫টি জেলায় হালকা বৃষ্টি হলেও ১২ মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে দাপট থাকবে ঝড়েরও। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad