নিজস্ব সংবাদদাতা, নদিয়া: নেশার টাকা চেয়েও মেলেনি। সেই রাগে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয় তার পরিবারের লোকেরাও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশীপাড়া থানার বেথুয়া ডহরি সুপার মার্কেট এলাকায়। অভিযোগ অস্বীকার স্বামীর।
স্থানীয় সূত্রে খবর মৃত গৃহবধূর নাম সুনীতি সর্দার। বছর চারেক আগে ভরত মণ্ডলের সাথে তাঁর বিয়ে হয়। অভিযোগ, প্রায়ই নেশা করে স্ত্রীর সাথে অশান্তি করতেন স্বামী ভরত। একইভাবে রবিবার দুপুরে স্ত্রীয়ের কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি হয়। এর পরেই স্ত্রীকে শ্বাস রোধ করে খুন করে। রবিবার দুপুরের পর থেকে মেয়ের সাথে তাঁর বাপের বাড়ির লোক যোগাযোগ করতে পারছিলেন না। এরপরেই খোঁজখবর নিয়ে জানতে পারেন গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করেছে তাঁর স্বামী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত স্বামী ভরত মণ্ডল- সহ মৃতার শাশুড়িকে গ্রেফতার করা হয়। মৃত গৃহবধুর পরিবার সূত্র খবর, প্রতিনিয়ত স্ত্রীর ওপর টাকার জন্য অত্যাচার করা হত। রবিবার দুপুরেও স্বামী নেশার জন্য টাকা চায় স্ত্রীর কাছে। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। ইতিমধ্যেই মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে স্বামী-সহ তার পরিবারকে কঠোর শাস্তির দাবী তোলা হয়েছে।
আজ সোমবার গৃহবধূর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছেন নাকাশীপাড়া থানার পুলিশ।

No comments:
Post a Comment